
সিলেটে যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা নুরুল ইসলাম (নুর মিয়া )সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও কার্যকর করতে তিনি নিয়মিত বিভিন্ন সভা, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
নুর মিয়া নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করছেন। তার নেতৃত্বে নতুন সদস্য সংগ্রহ, পুরোনো কর্মীদের পুনরুজ্জীবিত করা এবং সংগঠনের কাঠামো শক্তিশালী করার কাজ অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুবলীগের অংশগ্রহণ বাড়াতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, নুর মিয়ার দক্ষ নেতৃত্বে সিলেটে যুবলীগ নতুন করে গতি পেয়েছে। তার আন্তরিক প্রচেষ্টা এবং সাংগঠনিক দক্ষতায় ভবিষ্যতে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।