
বাংলাদেশ কি আবার সেই ২০০১-০৬ সালের অন্ধকারে ফিরে গেল? ২০২৬ সালের এই জুন মাসে রাউজানের রাজপথ যেন এক উন্মুক্ত কসাইখানায় পরিনত হয়েছে। প্রকাশ্য দিবালোকে চলছে গুলি করে হত্যা। আর এই বর্বরতার পেছনে দাপিয়ে বেড়াচ্ছে ক্ষমতাসীনদের আশীর্বাদপুষ্ট ‘রায়হান বাহিনী’। এ কোন শাসন দেখাচ্ছে বিএনপি-জামাত?
একটি মানুষ তো নয় শুধু, ৫ আগস্টের পর রাউজানে মৃত্যুর মিছিল থামছেই না। ২৫টি তাজা লাশ। রাজনৈতিক প্রতিহিংসা আর বালুর ব্যবসার দখলদারি চলছে যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বিএনপি নেতা মাসুদের শরীরে গুলি করে ছিদ্র করে দিল রায়হান বাহিনী। অথচ সেই ‘বাহিনী’র কারিগর তো স্বয়ং ক্ষমতার শীর্ষে থাকা এমপির অনুসারী বলে এলাকায় সবার জানা।
পাহাড়ে ঘাপটি মেরে থাকা এই সন্ত্রাসীরা নির্ভয় কেন? কারণ তারা জানে, আইনের হাত তাদের গায়ে লাগবে না। বিচার তো দূরের কথা, গ্রেপ্তারের আগেই তারা সটকে পড়ার সুযোগ পায়। ক্ষমতাসীন দলের ছায়াতলে এমন কসাইখানা চলতেই থাকবে যদি না আমরা জেগে উঠি।
রাউজানের বুক চিরে এই প্রশ্ন তোলা সময় এসেছে, বিএনপি-জামাত কি আবারও সন্ত্রাসকে রাষ্ট্রীয় মদদ দিচ্ছে? ২০০৬ এর সিনেমার রিপিট টেলিকাস্ট চলছে ২০২৬ এ? এভাবে কি কোনো দেশ চলতে পারে?
সূত্র: https://www.banglanews24.com/daily-chittagong/news/bd/1660540.details