
হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা এবং হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমীর ড. আ ফ ম খালিদ হোসেন।
পটিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং একসময়ের তুখোড় এই ক্রাইম রিপোর্টার সাংবাদিক সমাজের মাঝে অত্যন্ত জনপ্রিয় ও বিপুল সংখ্যক সংবাদকর্মীর নয়নমণি হিসেবে পরিচিত। সম্প্রতি তাঁর এই চিকিৎসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত 'আগামীর সময়' (agamirsomoy.com) নামক একটি অনলাইন মাধ্যমের দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের 'শর্ট ইনিংসে' উপদেষ্টাদের দীর্ঘ চিকিৎসা বিলের মধ্যে সাবেক ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন একাই ৮২ লাখ টাকা নিয়েছেন। ২৬ জুন ২০২৬ তারিখের তথ্যের ভিত্তিতে তৈরি ওই নিউজ টি অনলাইনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
চিকিৎসা শেষে তিনি বর্তমানে কেমন আছেন বা এই চিকিৎসা বিল সংক্রান্ত বিষয়ে তাঁর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।