Insight Desk
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের দুই দিন আগে ইউনূসকে এক বছরের জন্য ‘ভিভিআইপি’ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, ১০ ফেব্রুয়ারি জারি করা এক সরকারি গেজেটে মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ (ভিভিআইপি) ঘোষণা করা হয়। এই মর্যাদার ফলে তিনি এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তা সুবিধা পান।

গেজেটটি জারি করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের তৎকালীন সচিব মো. সাইফুল্লাহ পান্না। আইন অনুযায়ী, বিদেশি রাষ্ট্র বা সরকারপ্রধান ছাড়াও সরকার গুরুত্বপূর্ণ মনে করলে গেজেট জারির মাধ্যমে অন্য ব্যক্তিকেও ভিভিআইপি মর্যাদা দিতে পারে।

তবে গেজেটটি বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসের ওয়েবসাইটে প্রকাশ না হওয়ায় এ নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সরকারি মুদ্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই গেজেট জারি করা হয়েছে। তবে এটি অনলাইনে প্রকাশ না করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তর থেকেই নেওয়া হয়েছে।

ভিভিআইপি মর্যাদার আওতায় ইউনূস তার বাসভবন, কার্যালয় এবং সরকারি কর্মসূচিতে এসএসএফ-এর নিরাপত্তা পান। দেশ-বিদেশে ভ্রমণের সময়ও তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

1

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

2

দেশ ছাড়ার পরিকল্পনায় ইউনুস! সাথে থাকছেন কয়েকজন উপদেষ্টা

3

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

4

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

5

খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, দুই বছরে বড় অবনতি

6

দুর্ঘটনা’র আড়ালে সাজানো নকশা, গণতন্ত্র কি এখন জিম্মি?

7

পাঠ্যবই প্রকল্পে ৬৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: শিক্ষা খাতে

8

সামরিক নির্ভরতার ফাঁদ ও ৫ আগষ্ট

9

সীতাকুণ্ডে শ্যামাপূজার মণ্ডপে সাংবাদিকের ওপর সাম্প্রদায়িক হা

10

কাশিমপুরে বন্দিদের খাবারে বিষ মেশানোর অভিযোগ, ভিন্নমত দমনের

11

সহিংসতা ও কূটনৈতিক টানাপোড়েনের জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন

12

পিআইবি ভবনেই ছিল বাকশালের দপ্তর—ফারুক ওয়াসিফের দাবির ঐতিহাসি

13

আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশ আসলে কী পেল?

14

জুলাই আন্দোলনের নিহতের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক

15

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

16

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

17

ইউনূসের মদদে ছাত্রনেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব; রুখব

18

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

19

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

20