Insight Pulse
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মিশন থেকে ১৮০ পুলিশ সদস্য প্রত্যাহার: ইউনুস সরকারের কূটনৈতিক ব্যর্থতার চরম নিদর্শন

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশ পুলিশের ১৮০ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক অভূতপূর্ব ধাক্কা। দীর্ঘদিন ধরে জাতিসংঘের মিশনে সুনাম ও নেতৃত্ব ধরে রাখলেও, ড. ইউনুস সরকারের আমলে সেই অর্জন এখন প্রশ্নবিদ্ধ।

জাতিসংঘে বাংলাদেশের সাফল্যের ঐতিহ্য

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি সেনা ও পুলিশ সদস্যরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছেন। কিন্তু সেই গৌরবময় ইতিহাসে কালো দাগ ফেলেছে বর্তমান সরকারের শাসন পরিস্থিতি।

কেন এই প্রত্যাহার?

জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে কারণ জানায়নি, তবে একাধিক কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক দমননীতি, মানবাধিকার লঙ্ঘন, এবং প্রশাসনিক অনিশ্চয়তার কারণে জাতিসংঘের গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দেশের ভেতরে বিচারবহির্ভূত গ্রেপ্তার, নির্যাতন ও রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি সব মিলিয়ে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউনুসের প্রতিশ্রুতি বনাম বাস্তবতা

ক্ষমতায় আসার পর ড. ইউনুস বলেছিলেন -“আমরা কোথাও যাব না, সারা দুনিয়া আমাদের কাছে আসবে।”। কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো। আজ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের প্রতি দূরত্ব বজায় রাখছে। যেখানে একসময় বাংলাদেশের শান্তিরক্ষীরা গর্বের প্রতীক ছিলেন, এখন সেই মিশন থেকেই তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে এ যেন এক বেদনাদায়ক বাস্তবতা।

বিশ্লেষকদের মন্তব্য

অর্থনীতি ও কূটনীতিতে অভিজ্ঞ বিশ্লেষকরা বলছেন, ইউনুস সরকারের নীতিতে পেশাদারিত্বের অভাব ও আন্তর্জাতিক আস্থা সংকট তৈরি হয়েছে।
একজন সাবেক রাষ্ট্রদূত বলেন - “জাতিসংঘ মিশন থেকে পুলিশ প্রত্যাহার কেবল একটি প্রশাসনিক ঘটনা নয়; এটি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক আস্থার সংকটের প্রতিফলন।”

দেশে ক্ষোভ ও হতাশা

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের পরিবারে গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাঁরা মনে করছেন, সরকার নিজের ব্যর্থতার দায় চাপাচ্ছে তাঁদের ওপর। একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন-“যারা জাতিসংঘের পতাকার নিচে দেশের মান বাড়িয়েছিলেন, আজ তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে সরকারের অপদক্ষতার কারণে।”

ইউনুস সরকারের “নতুন বাংলাদেশ” এখন আন্তর্জাতিক পরিসরেও ক্রমে একঘরে হয়ে পড়ছে। মানবাধিকার লঙ্ঘন, কূটনৈতিক দূরত্ব আর প্রশাসনিক ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের ভাবমূর্তি। ড. ইউনুস বলেছিলেন, বিশ্ব আমাদের কাছে আসবে কিন্তু বাস্তবতা হচ্ছে, বিশ্ব আজ বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অষ্টম শ্রেণির ছাত্রকে ‘ছাত্রলীগ নেতা’ বানিয়ে গ্রেপ্তার

1

ইউনূসের সরকারের অধীনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্থাপনায়

2

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ: গ্রাহক আস্থ

3

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

4

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

5

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

6

পিটার হাসের সফরের পরই উত্তপ্ত পরিস্থিতি, এবার কি টার্গেট কক্

7

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

8

পাকিস্তানকে ৭১-এর গণহত্যার দায় মুক্তি দিতে ইউসূসের যত আয়োজ

9

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে মহাদুর্নীতি: পদোন্নতির না

10

অটিস্টিক শিশুকে ধর্ষণ: যুক্তরাজ্যের আদালতের রায়ে ক্ষুব্ধ প্র

11

সরকার বদলায়, বিএনপির সেলু মাষ্টারের ‘সিস্টেম’ বদলায় না!

12

জুলাইয়ে নিহত পুলিশদের অপমান করলেন চট্টগ্রামের এসপি!

13

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন গ্রেপ্তার

14

জামিন মিলেও স্বাধীনতা নেই: গায়েবী মামলার ফাঁদে আটকে মৃত্যুপথ

15

আজ সিঙ্গেল ডে: প্রেম থাক বা না থাক, ভালোবাসাটা হোক নিজের সঙ্

16

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

17

বগুড়ায় পৈতৃক বাড়িতে আগুন: বিএনপিকে দায়ী করলেন পিনাকী

18

১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তা কেন্দ্রীয় ব্যাংকের

19

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ইউনূসপন্থীদের, নি

20