Insight Desk
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরের শার্শায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে এক জামায়াত নেতার ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোরের শার্শায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে এক জামায়াত নেতার ছেলেকে আটক করেছে স্থানীয় জনতা। আটক সাব্বির হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি বাগআঁচড়া ২নং ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দীনের ছেলে। তবে সাব্বির হোসেনের দাবি তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে ওই নারীর ঘরে গিয়েছিলেন।

জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাব্বির হোসেনকে ওই নারীর কক্ষ থেকে আপত্তিকার অবস্থায় আটক করা হয়। পরে তাদের দুইজনকে বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে এসে কোনো প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে তাদের ছেড়ে দেয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। তারই সূত্রে ধরে রাতে ওই নারীর কক্ষে যান। বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হলে কয়েকজন মিলে ভেতরে প্রবেশ করলে দু’জনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ ব্যাপারে ৮নং বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বেলালী বলেন, সাব্বির হোসেন জামায়াতের নেতা নন, তিনি জামায়াতের কর্মী। নির্বাচনের সময় একটি মহল এই ঘটনা নিয়ে মিথ্যা অপপ্রচার করছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে তার স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বে

1

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

2

বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে আওয়ামী লীগের শোক ও উদ্বে

3

আশ্বাস বনাম বাস্তবতা: রাষ্ট্রদূতকে কী বার্তা দিল সরকার

4

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

5

ভোট জালিয়াতির মাধ্যমে ঢাবিকে তুলে দেওয়া হলো দেশবিরোধীদের হাত

6

আড়াই বছর আত্মগোপনের পর বাড়ি ফিরেছিলেন, সেই রাতেই ঘরে ঢুকে যু

7

৫ আগস্টের পর নীরব, এখন ‘কমিটি বাণিজ্য’ বিতর্কে রকেট

8

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

9

হাতপাখাই ভরসা যেখানে, বিএনপির "সবার আগে বাংলাদেশ" সেখানে কতো

10

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

11

ইউনূস ম্যাজিকে খালি হাতে ফিরছেন প্রবাসীরা, দেশে ফিরে হচ্ছেন

12

গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত এবং অবৈধ ও অসাংবিধানিক ইউনুস সরকার:

13

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

14

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

15

আন্তর্জাতিক যুদ্ধবাজদের নতুন থিয়েটার বাংলাদেশ, ঝুঁকিতে সার্ব

16

এক মাসেও যাত্রী সংকটে ‘গোলাপি’ বাস, প্রতিদিন লোকসান ৫০ থেকে

17

শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত শাহবাগ, রাজধানীর যান চলাচলে স্থবি

18

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

19

বিরোধী দল দমনে পুলিশকে সরাসরি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত

20