Insight Desk
প্রকাশ : Jan 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসেনশিয়াল ড্রাগসে এমডি পদ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ প্রেস সচিবের ভাইয়ের বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট

সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ নিয়ে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বর্তমান এমডি সামাদ মৃধাকে স্ট্যান্ড রিলিজ করিয়ে নিজে এমডি পদে বসতে ৩০ কোটি টাকার চুক্তি করেন ডা. হাসান শাহরিয়ার কবির।

অভিযোগে বলা হয়, এই চুক্তির অংশ হিসেবে প্রেস সচিবের ভাই ডা. আবু নছর মোহাম্মাদ আব্দুল্লাহর কাছে অগ্রিম ১৬ কোটি টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। বাকি ১৪ কোটি টাকা কাজ সম্পন্ন হওয়ার পর দেওয়ার কথা ছিল।

তবে পরবর্তীতে নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা। অভিযোগকারীদের দাবি, ডা. হাসান শাহরিয়ার কবিরকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। প্রেস সচিবের ভাই পরিচয়ে সংশ্লিষ্ট ব্যক্তি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও খলিলের স্বাক্ষর জাল করে একাধিক সরকারি চিঠি ও ডকুমেন্টস তৈরি করে দেন।

পরে যাচাই করে জানা যায়, এসব চিঠি ও নথি সম্পূর্ণ জাল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রেস সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত জরুরি, অন্যথায় সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাতি স্টাইলে এবার জাপার কার্যালয়ে আগুন দিল গণঅধিকার পরিষদ

1

নারী নিয়ে বিতর্কিত পোস্ট: সমালোচনায় জামায়াত আমির, পরবর্তীতে

2

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

3

জাতীয় নাগরিক পার্টিকে ‘নবজাতক দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায়

4

মৌসুমী, ফারিয়া ও সাবিলা নূরসহ ২৫ জনের ব্যাংক হিসাব ফ্রিজ

5

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

6

বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে আওয়ামী লীগের শোক ও উদ্বে

7

৭০ আসনের ৪০ শতাংশে অনিয়মের অভিযোগ: টিআইবি

8

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

9

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা: আইনবহির্ভূত পদক্ষেপে সার্ব

10

আওয়ামী লীগ আমল বনাম বর্তমান সময়: প্রবৃদ্ধির কি গতি হারিয়েছে?

11

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

12

আট মাসে ১,৮০০-এর বেশি নারী-শিশু সহিংসতার শিকার: কোথায় নিরাপত

13

সরকার বদলায়, বিএনপির সেলু মাষ্টারের ‘সিস্টেম’ বদলায় না!

14

কেরানীগঞ্জে কিশোরীকে ডেকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ, স্বে

15

চাঁদাবাজির টাকায় চলছে এনসিপির রাজনৈতিক খেলা

16

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিতর্ক আদালতে চ্যালেঞ্জ

17

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

18

সীতাকুণ্ডে শ্যামাপূজার মণ্ডপে সাংবাদিকের ওপর সাম্প্রদায়িক হা

19

চাঁদাবাজি আমি করতে দিছি’ বিএনপি নেতার স্বীকারোক্তিতে ক্ষোভে

20