Insight Desk
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরও দুই মামলায় হাই কোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখনই মিলছে না মুক্তি

চট্টগ্রামে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। তবে তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা দুটি মামলায় তার মক্কেল জামিন পেয়েছেন। এর মধ্যে একটি মামলা ভাঙচুরের অভিযোগে এবং অন্যটি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা।

এর আগে গত ৩ আগস্ট একই হাই কোর্ট বেঞ্চ ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা আরও দুটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছিলেন।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি সিআর মামলায় তিনি আগে থেকেই জামিনে রয়েছেন। একই সময়ের মধ্যে দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে তিনি জামিন পেয়েছেন। চারটি মামলার রুল নিষ্পত্তি হয়েছে এবং একটি মামলা আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

তবে অন্যান্য মামলা বিচারাধীন থাকায় এসব মামলায় জামিন পাওয়ার পরও আপাতত তার কারামুক্তির সুযোগ তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবী।
চিন্ময় কৃষ্ণ দাস ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ওই দিন ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ হয়।

সেদিন আদালত এলাকায় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলায়ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।

তার আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাটি বর্তমানে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন।

এ ছাড়া চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে করা আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফলে একের পর এক মামলায় জামিন পেলেও সব আইনি বাধা দূর না হওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

1

এক সপ্তাহে ভোলায় ৩৭টি গরু চুরি, ছাত্রদল ও যুবদল কর্মীদের সম্

2

ইউনুস সরকারের অস্ত্র চুক্তি বিতর্কে খলিলুরের দায় এড়ানো মন্তব

3

বিভুরঞ্জন সরকারের রহস্যজনক মৃত্যুতে আওয়ামী লীগের শোক ও উদ্বে

4

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

5

এবার দুর্নীতি করে ধরা খেল জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফ

6

বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণে লাগাতার কর্মস

7

নীলখেতে ‘হ্যাঁ’ ভোটের সিলসহ দেড় কোটি পোস্টাল ব্যালট ছাপানোর

8

রাউজানে প্রশাসন নীরব, অপরাধীরা দাপটের সঙ্গে চলাফেরা: ইউনূস স

9

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

10

২০ কোটি টাকার অভিযোগের মুখে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

11

সরকারের ছত্রছায়ায় জামায়াত-এনসিপি, নির্বাচন নিয়ে ঘুমপাড়ানি গল

12

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

13

রঙিন বিপ্লবের ধূসর ছায়া: চরমপন্থার সন্ধিক্ষণে বাংলাদেশ?

14

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

15

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

16

নেপাল-বাংলাদেশের সহিংস আন্দোলন একই সূত্রে গাঁথা

17

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

18

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

19

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

20