Insight Pulse
প্রকাশ : Apr 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগসহ যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনকে আইন করে নিষিদ্ধের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় দক্ষিণ কোরিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক তফাজ্জল হোসেন রনো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়া আওয়ামী যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন মানিক।

বক্তারা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। এ সংগঠন ও এর অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধের সিদ্ধান্ত গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে তারা মন্তব্য করেন।

এ সময় দক্ষিণ কোরিয়া আওয়ামী যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এবং ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে অবস্থান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিনাকির নির্দেশে এনসিপি-জামায়াত-বিএনপিকে নিয়ে বৈঠকে বসছেন ইউ

1

যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান উত্তেজনা: দীর্ঘস্থায়ী যুদ্ধ কি বৈশ

2

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

3

গোপালগঞ্জে গুলি চালাল সেনাবাহিনী-পুলিশ, মামলা হচ্ছে আ.লীগ নে

4

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

5

আইনের মাধ্যমে প্রতিশোধের রাজনীতি, তদন্তহীন বিচার, আওয়ামী লী

6

ইসলামের ক্ষতি করছিস, মামলা তুলে নে, নইলে গুম: মাদ্রাসায় ৭ বছ

7

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

8

সিলেটে প্রকাশ্য ছিনতাইয়ের দৌরাত্ম্য: সুজাত তালুকদারের নেতৃত্

9

গ্যাস সংকটে বন্ধ অধিকাংশ সার কারখানা

10

প্রতি মিনিটে ১২ ভোট? ইসির পরিসংখ্যান ঘিরে প্রশ্ন

11

পিটার হাসের সফরের পরই উত্তপ্ত পরিস্থিতি, এবার কি টার্গেট কক্

12

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

13

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

14

ধানমন্ডি লেকে আবারও ভাসমান মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

15

গণতন্ত্রের নামে আত্মঘাতী সিদ্ধান্ত? তালেবান অভিজ্ঞতা সামনে র

16

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

17

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

18

হাদি হত্যা কি ছিল পরিকল্পিত রাজনৈতিক গেমচেঞ্জার?

19

শিক্ষার্থীদের দমাতে হাসনাত-সার্জিসকে দিয়ে নতুন ষড়যন্ত্রে আসি

20