Insight Desk
প্রকাশ : Jun 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেক 

রাজনীতিক অস্থিরতা, গণমাধ্যম সংকট এবং সহিংস জনতার উত্থানের প্রেক্ষাপটে মবকে ‘প্রেসার গ্রুপ’ আখ্যা দিয়ে একপ্রকার বৈধতা দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামোর পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি বলেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে, আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ বছরে তো তার মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি।”

তিনি আরও বলেন, “গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’। কেউ কি তখন প্রতিবাদ করেছে? এখন এই ভয় থেকে একটি প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে। সব দায় সরকারের ওপর চাপিয়ে দিয়ে যারা আস্থার জায়গা নষ্ট করেছে, তারা কিন্তু দায় নিচ্ছেন না। নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা তাদের খুঁটি সাজাচ্ছেন। এতে বাংলাদেশের সাংবাদিকতার কোনও উত্তরণ হবে না।”

মব সহিংসতা ও অনির্বাচিত সরকারের বিরুদ্ধে বিস্তৃত অভিযোগ: ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে দেশব্যাপী সহিংসতা, সাংস্কৃতিক ধ্বংস এবং শিক্ষাব্যবস্থার বিপর্যয়ের অভিযোগ উঠেছে।

মূল অভিযোগসমূহ— সাবেক সিইসি কে এম নূরুল হুদা-কে কেন্দ্র করে মব হামলার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা। ২০২৪–২৫ সালে মব সহিংসতায় শতাধিক নিহত ও আহত, মানবাধিকার সংস্থার তথ্যমতে। সাংবাদিকদের চাকরিচ্যুতি, হুমকি এবং এক্রিডিটেশন বাতিল—মিডিয়া কার্যত পঙ্গু। সুফি মাজার, বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি ৩২, ও রবীন্দ্রনাথের কাচারি বাড়ি-তে হামলা—আদর্শিক সন্ত্রাস হিসেবে চিহ্নিত।শিক্ষা খাতে অস্থিরতা, শিক্ষক নির্যাতন ও পদত্যাগ।

বিশ্লেষকদের মতে, ইউনূস সরকার এখন জনসমর্থনহীন অবস্থায় ভয়ভীতি ও মব শক্তিকে কেন্দ্র করে শাসনব্যবস্থা চালিয়ে যাচ্ছে।

সেনাপ্রধান ও বিরোধী নেতার সতর্ক বার্তা: গত মাসে ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘মব ভায়োলেন্স’ প্রসঙ্গে বলেন, “সংঘবদ্ধ জনতার নামে সহিংসতা আর সহ্য করা হবে না। সেনাবাহিনী এখন কঠোর অবস্থানে যাচ্ছে।”

এদিকে, বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘মব জাস্টিস’ নিয়ে বলেন, “এটি এক হিংস্র উন্মাদনা, যা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে।”

মব নিয়ে এনসিপির সরকারের একই সুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দাবি করেন, “সরকার যদি নূরুল হুদার মতো অপরাধীদের আগেই গ্রেপ্তার করত, তাহলে জনরোষ সৃষ্টি হতো না। মব আর জনরোষের মধ্যে পার্থক্য আছে।”

তিনি বলেন, “যারা বাংলাদেশকে ধ্বংস করেছে—অস্ত্র দিয়ে, কলম দিয়ে কিংবা মগজ দিয়ে—তাদের বিচার হয়নি। টকশোতে যারা খুনের বৈধতা দিয়েছে, তাদের বিচার না হওয়াতেই এই জনরোষ। আমি এটাকে মব মানতে রাজি নই।”

বিশ্লেষকেরা বলছেন, “বর্তমান প্রেক্ষাপটে কেউ কেউ এই সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন, কেউ আবার সেটাকে গণরোষ হিসেবে তুলে ধরছেন। কিন্তু উভয় ব্যাখ্যাই মূল সমস্যাকে পাশ কাটিয়ে যাচ্ছে—তা হলো, জনগণের আস্থা ভেঙে পড়া, গণমাধ্যমের স্বাধীনতার সংকট এবং ন্যায়ের অনুপস্থিতি। এই শূন্যতা পূরণ না হলে, যে নামেই ডাকা হোক, সহিংসতা চলতেই থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে রোজাদারের মাঝে ইফতার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

1

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

2

বিশাখাপত্তনমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ভারত–বাংলাদেশ ন

3

শি, মোদি, পুতিনের ঐক্যের বার্তা, ইউনূসের কপালে চিন্তার ভাঁজ

4

মার্কিন চুক্তি নিয়ে নতুন বিতর্ক: এলপিজি আমদানিতে বছরে ১৮ হাজ

5

ধানের শীষের মনোনয়ন না পেলে, স্বতন্ত্র পার্থী হিসেবে নির্বাচন

6

এসেনশিয়াল ড্রাগসে এমডি পদ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

7

রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে বিতর্ক: দুর্নীতির সূচক ও ইতিহাসের প

8

রাষ্ট্রপতি অপসারাণে জনমত তৈরির চেষ্টা, নিশ্চুপ সেনাবাহিনী

9

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

10

বাংলাদেশ-আমেরিকা মহড়া: শেখ হাসিনার সেই শঙ্কা কি এখন বাস্তব?

11

ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কর্

12

ঢাকায় জাতিসংঘের ছদ্ম মানবাধিকার: সমকামিতার বিষবৃক্ষ ও ইউনুসে

13

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান হামলা পাল্টা হামলা

14

জেলায় জেলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ

15

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক

16

রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার: নাশকতার প্রস্ত

17

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

18

নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপোরোয়া বিএনপি

19

কূটনৈতিক অনিশ্চয়তায় বড় ধাক্কা: ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১২

20