Insight Pulse
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়েছে: ডিসি মাসুদ

নিজস্ব প্রতিবেদক

ড. ইউনূসের নেতৃত্বে সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিরোধী মত দমন ও রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সীমিত করার অভিযোগ উঠছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি বাধা ও দমন নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি।

জাতীয় পার্টির অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টার দিকে তারা কাকরাইল কার্যালয়ের সামনে সমাবেশের প্রস্তুতি নিলে হঠাৎ করেই পুলিশ সমাবেশে হামলা চালায় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও কর্মসূচি বন্ধ হয়ে যায়।

তবে রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম দাবি করেছেন, “জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু একটু দৌড়ানি দেওয়া হয়েছে।” তিনি বলেন, “জাতীয় পার্টি একটি আবেদন করেছিল, কিন্তু আমরা রাস্তায় কোনো কর্মসূচির অনুমতি দিইনি। মৌখিকভাবে জানানো হয়েছিল যেন তারা রাস্তা দখল না করে কর্মসূচি পালন করে। কিন্তু তারা রাস্তায় চেয়ার বসিয়ে মঞ্চ তৈরি করে। আমরা কয়েকবার সতর্ক করলেও তারা শোনেনি, ফলে জনভোগান্তি রোধে সামান্য ব্যবস্থা নেওয়া হয়।” ডিসি মাসুদ আরও দাবি করেন, এলাকায় স্থানীয় লোকজন এসে বাধা দিলে পুলিশই জাতীয় পার্টির নেতাকর্মীদের রক্ষা করেছে।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে দেখা যায়, জাতীয় পার্টির কার্যালয়ের ফটক বন্ধ, কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছে। সমাবেশের জন্য আনা চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন ডেকোরেশন কর্মীরা। কিছুক্ষণ পর দলটির একটি মিছিল বিজয়নগর থেকে পল্টনের দিকে যাত্রা শুরু করলে অপরদিক থেকে অজ্ঞাত একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে একজন কর্মী আহত হন।

জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রশাসনের সহযোগিতায় বারবার দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম বন্ধের চেষ্টা চলছে। এর আগে গত ৬ সেপ্টেম্বর ও ৩০ আগস্ট কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে একই ধরনের হামলার ঘটনা ঘটে।

দলটির নেতারা বলেন, “এভাবে দমন-নির্যাতনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বন্ধ করা গণতন্ত্রের জন্য অশনিসঙ্কেত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

1

বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকা বাইচ, শেষ পর্যন্ত ১৪৪ ধার

2

⁨সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ: ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ব

3

যশোরের শার্শায় মধ্যরাতে প্রবাসীর স্ত্রীর কক্ষ থেকে এক জামায়া

4

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

5

ইউরোপের দরজায় কড়া নাড়ছে ইউনুস সরকার, দ্রুত FTA চায় ঢাকা

6

নৌকা ছেড়ে শীষে—সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠজনের অবস্থান বদলে ময়মনসি

7

সিলেটে কিশোর গ্যাংয়ের উত্থান, রাজনৈতিক আশ্রয়ের অভিযোগে উদ্বে

8

২০ কোটি টাকার অভিযোগের মুখে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

9

পিটার হাস-ইউনূস মহেশখালী কানেকশন, ভূ-রাজনীতির নতুন খেলা শুরু

10

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

11

সাজীব ওয়াজেদ: এই নির্বাচন অবৈধ, দেশের অস্থিতিশীলতা দূর করতে

12

খেলাপি ঋণের হারে বিশ্বে শীর্ষে বাংলাদেশ, দুই বছরে বড় অবনতি

13

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

14

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

15

১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি কর

16

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জঙ্গিবাদের ছায়া কি আবার

17

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

18

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

19

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালে বাস্তুচ্যুত এক লাখ ৫৯

20