Insight Pulse
প্রকাশ : Oct 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবু ত্বহা স্ত্রীকে রেখে পরকীয়ায় জড়িত? নতুন পোস্টে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রী সারাহ'র

নিজস্ব প্রতিবেদক

রংপুরের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে ফের নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (১১ অক্টোবর) সকালে দেওয়া এক পোস্টে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন।

এর আগে ২ অক্টোবর একই অভিযোগ করে তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যা পরবর্তীতে মুছে ফেলে ক্ষমাও চেয়েছিলেন। তবে নতুন পোস্টে আবারও বিষয়টি প্রকাশ্যে আনেন সারাহ, যা দ্রুতই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টে সারাহ উল্লেখ করেন, তাঁর স্বামী আবু ত্বহা এক এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। সারাহর দাবি অনুযায়ী, এই নারী ত্বহার কলেজ জীবনের পুরনো পরিচিত এবং বর্তমানে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি লেখেন, “আমার বিছানায় বসে তিনি সেই এয়ার হোস্টেস নারীর সঙ্গে প্রেম করেন। সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় ফেরেন, ফিরে এসে আবার প্রেমিকার সঙ্গে কথা বলেন।”

এছাড়া সারাহ অভিযোগ করেন, ত্বহার পরিচালিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “নারী-পুরুষের অবাধ মেলামেশা” হয়, যা তাঁর মতে বক্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।

স্ত্রীর দাবি অনুযায়ী, এয়ার হোস্টেস জারিন জেবিন ছাড়াও এর আগে রংপুরের এক আলেমা ছাত্রীর সঙ্গেও সম্পর্কের চেষ্টা করেছিলেন আবু ত্বহা।
এর আগে, ৬ অক্টোবর নিজের ফেসবুকে পোস্ট দিয়ে আবু ত্বহা জানিয়েছিলেন যে, তাঁর ফোন হারিয়ে যাওয়ায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তখনই স্ত্রী সারাহ আগের অভিযোগের পোস্টটি সরিয়ে ফেলেন ও দুঃখ প্রকাশ করেন।

তবে সর্বশেষ পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “তিনি (আবু ত্বহা) যা-ই করেন, তা গোপন রাখেন না, কারণ তিনিই সবচেয়ে বড়।” এ বিষয়ে আবু ত্বহার পক্ষ থেকে সর্বশেষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাঙামাটিতে গ্রেপ্তার ৫, তাদের একজ

1

সিলেটে কিশোর গ্যাংয়ের উত্থান, রাজনৈতিক আশ্রয়ের অভিযোগে উদ্বে

2

দিল্লি না ঢাকা? : রুপাইয়া রুপাইয়া!

3

শেখ হাসিনার কথাই সত্যি হলো, নিজেদের দোষ অকপটে স্বীকার করলেন

4

জুলাই আন্দোলন: সামনে থেকে নেতৃত্ব দেয় জামায়াত

5

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

6

শেষ সময়ে হরিলুট চালাচ্ছে ইউনূস বাহিনী

7

সুতো নিয়ে মহাসঙ্কটে বাংলাদেশ: বন্ধের মুখে শতাধিক স্পিনিং মি

8

ভোট না দেওয়ার পাঁয়তারা করছেন ইউনূস, নতুন অস্ত্র পিআর পদ্ধতিত

9

আওয়ামী লীগের প্রতি অভিযোগ আছে, প্রত্যাশাও অনেক: এবার আর কোনো

10

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

11

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

12

ভর্তি জালিয়াতির অভিযোগে ঘেরা শিবিরপন্থি সাব্বির রাকসুর এজিএস

13

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জঙ্গিবাদের ছায়া কি আবার

14

১০ এপ্রিল: মুজিবনগর সরকার গঠন দিবস — স্বাধীনতার ঘোষণাপত্রে প

15

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

16

রাজধানীজুড়ে ‘ব্লক রেইড’ ও গণগ্রেপ্তারের অভিযোগ, অবিলম্বে বন্

17

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

18

পারিবারিক সিন্ডিকেট গড়ে ১৪০০ কোটি টাকা পাচার: নেপথ্যে আসিফ ন

19

হাটহাজারী ট্যাংক দুর্ঘটনা এবং চীনা সামরিক সরঞ্জামের বাস্তবতা

20