Insight Desk
প্রকাশ : Feb 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৪–এর পর জামায়াত–শিবিরের নতুন সহিংস প্যাটার্ন: এমসি কলেজে ছাত্র আন্দোলনের কর্মীর ওপর নৃশংস হামলা

 নিজস্ব প্রতিবেদন | সিলেট

সিলেটের এমসি কলেজে ছাত্রশিবিরের অতর্কিত হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সক্রিয় কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) গভীর রাতে কলেজের ছাত্রাবাসে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রাবাসের প্রথম ব্লকের ১০১ নম্বর কক্ষের বৈধ আবাসিক শিক্ষার্থী।

আহত রিয়াদের রুমমেট, বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুনেদ আহমদ জানান, রাতের খাবার শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ শোনা যায়। দরজা খুলতেই এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে ১০–১২ জন রুমে ঢুকে পড়ে। তারা রিয়াদকে লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দেয়।

তিনি জানান, হামলাকারীরা রিয়াদকে জিজ্ঞেস করে— ‘কুয়েটের ঘটনায় শিবিরকে নিয়ে কী লিখেছিস?’ কোনো উত্তর শোনার আগেই তাকে চড়-থাপ্পড় ও লাথি-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে পাশের কক্ষ থেকে রড এনে নাজমুল ও সালমান নামের দুইজন রুমে প্রবেশ করে এবং বেধড়ক মারধর শুরু করে।

জুনেদ আরও জানান, তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করে রুমের বাইরে বের করে দেওয়া হয়। এরপর দরজা বন্ধ করে রড দিয়ে রিয়াদকে মারতে থাকে হামলাকারীরা। এ সময় শিবিরকর্মী আদনান বলে, ‘তুই পরে যে অপবাদ দিবি, আগেই সেটা করে নেই’—এই বলে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কাটার চেষ্টা করে।
জুনেদের চিৎকারে ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থী ও কর্মচারীরা জড়ো হলে হামলাকারীরা রক্তাক্ত অবস্থায় রিয়াদকে টেনে রুমের বাইরে ফেলে রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা রিয়াদ ও জুনেদের মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয় এবং ১০১ নম্বর কক্ষে তালা লাগিয়ে দেয়। পুলিশে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াদের মাথা, পিঠ ও ডান পায়ে একাধিক স্থানে গুরুতর আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

উল্লেখ্য, মিজানুর রহমান রিয়াদ জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী। কুয়েটে সংঘর্ষের ঘটনায় একটি অনলাইন নিউজের কমেন্টে তিনি লেখেন—“কীসের জন্য এত ত্যাগ করলাম? দিনে পুলিশের টিয়ারশেল আর লাঠিচার্জ, রাতে পালিয়ে থাকা। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের স্বপ্নে এত ছাত্র প্রাণ দিল। এখন যদি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করে, তাহলে এই ত্যাগের মূল্য কী?”

এই মন্তব্যটি এমসি কলেজ ছাত্রশিবিরের নজরে আসার পরই তাকে প্রাণে মারার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সহপাঠীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা ফিরোজা

1

১৫০ বিলিয়নের স্বপ্ন, রফতানিতে বাস্তবতা ভিন্ন?

2

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

3

দিল্লির নিজামুদ্দিন দরগাহে বঙ্গবন্ধুর স্মরণে ইফতার মাহফিল অন

4

দামে ধস, সংকটে কক্সবাজারের লবণ চাষিরা

5

বিবিসি বাংলার পক্ষপাতমূলক প্রচার: শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট

6

হুমকিতে বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানি কনফেডারেশনের নতুন ষ

7

সরকারের ব্যর্থতা ঢাকতে গুজব নিয়ে হাজির প্রেস সচিব

8

সারজিস আলমরা নব্য মোস্তাক, বললেন সাংবাদিক আনিস আলমগীর

9

বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা: দিল্লিতে ডি.জি.এফ.আই

10

সিলেটে কিশোর গ্যাংয়ের উত্থান, রাজনৈতিক আশ্রয়ের অভিযোগে উদ্বে

11

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

12

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

13

এনসিপি নেতাদের কক্সবাজার সফর: নেপথ্যে বোয়িং চুক্তিতে ২৫% কমি

14

আয়নাঘরে গুম নয়, আট বছর আত্মগোপনে ছিলেন ব্যারিস্টার আরমান

15

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দে

16

বিতর্কিত রাকসু নির্বাচন: মাসুদ হত্যা মামলার প্রধান আসামি সাল

17

মৃত্যুর মিছিল থামছেই না: আওয়ামী লীগ নেত্রী মিনুর লাশ উদ্ধা

18

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

19

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

20