Insight Desk
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুতো নিয়ে মহাসঙ্কটে বাংলাদেশ: বন্ধের মুখে শতাধিক স্পিনিং মিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সুতো শিল্পে নেমে এসেছে গভীর সঙ্কট। সুতো আমদানিতে দীর্ঘদিন ধরে দেওয়া শুল্কছাড়ই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দেশের স্থানীয় স্পিনিং মিলগুলোর জন্য। শিল্প সংশ্লিষ্টদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বন্ধ হয়ে যেতে পারে শতাধিক কারখানা।

বাংলাদেশের টেক্সটাইল শিল্প সংগঠনগুলোর অভিযোগ, সরকারের দেওয়া শূন্য শুল্ক সুবিধার কারণে বিদেশি সুতো—বিশেষ করে ভারত ও চীন থেকে আমদানি করা পণ্য—বাজার দখল করে নিচ্ছে। ফলে স্থানীয় স্পিনিং মিলগুলোতে উৎপাদিত সুতো বিক্রি হচ্ছে না, বাড়ছে লোকসান।

এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সারা বাংলাদেশে স্পিনিং ইউনিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন টেক্সটাইল মিল মালিকরা। তাঁদের দাবি, বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমে সুতো আমদানির ক্ষেত্রে বিনাশুল্ক সুবিধা অবিলম্বে বাতিল করতে হবে।

শিল্পপতিদের মতে, সুতির বস্ত্র উৎপাদনে ভারতীয় সুতোর উপর নির্ভরতা বাড়ছে পলিস্টার কাপড়ের ক্ষেত্রে চীনের দখল

শূন্য শুল্কে আমদানির ফলে স্থানীয় মিলগুলো কার্যত প্রতিযোগিতার বাইরে চলে যাচ্ছে এর ফল হিসেবে দেশের টেক্সটাইল খাত বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে আশার কথা, টেক্সটাইল মিল মালিকদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর কাছে চিঠি পাঠিয়েছে ইউনূস প্রশাসন। সরকারের হস্তক্ষেপে যদি শুল্কনীতিতে পরিবর্তন আসে, তাহলে হয়তো রক্ষা পেতে পারে দেশের শতাধিক টেক্সটাইল মিল। একই সঙ্গে বেকারত্বের হাত থেকেও রক্ষা পাবেন হাজার হাজার শ্রমিক।

এখন শিল্প সংশ্লিষ্টদের নজর সরকারের সিদ্ধান্তের দিকেই। সময়মতো পদক্ষেপ না নিলে বাংলাদেশের সুতো শিল্প যে বড় বিপর্যয়ের দিকে এগোচ্ছে, তা বলাই বাহুল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

1

পরিবেশবাদীর আড়ালে চাঁদাবাজি করা রিজওয়ানার এবার মব নিয়ে মি

2

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

3

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

4

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বে

5

রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চেষ্টা, আন্দোলনকারীদের

6

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য: ভেঙে পড়ছে দেশের শিক্ষ

7

জঙ্গিদের বাঁচাতে গোপালগঞ্জে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গ

8

আমেরিকার পরিকল্পনায় ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, বাস্তবায়নে ইস

9

নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপোরোয়া বিএনপি

10

নির্যাতন-অবমাননার চাপে ভেঙে পড়ছে পুলিশ: “বানরের মতো খাঁচায় ব

11

সরকার বদলায়, বিএনপির সেলু মাষ্টারের ‘সিস্টেম’ বদলায় না!

12

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা—অধ্যাদেশ টিকবে, নাকি বাতিল হবে?

13

ভোট না দেওয়ার পাঁয়তারা করছেন ইউনূস, নতুন অস্ত্র পিআর পদ্ধতিত

14

রাউজানে প্রশাসন নীরব, অপরাধীরা দাপটের সঙ্গে চলাফেরা: ইউনূস স

15

মক্কা চুক্তিতে বাংলাদেশ? বন্ধুত্বের আড়ালে কি নতুন সামরিক বলয়

16

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

17

সরকারের ব্যর্থতা ঢাকতে গুজব নিয়ে হাজির প্রেস সচিব

18

বিএনপি-জামাতের গরীব মারা বাজেটের আদ্যোপান্ত!

19

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

20