Insight Desk
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের বিএনপির সন্ত্রাসীর হাতে জোড়া খুন

নিজস্ব প্রতিবেদক- লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় নৃশংস এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে পুরো এলাকা। উপজেলার সোনাপুর বাজারের বিশিষ্ট ক্রোকারিজ ব্যবসায়ী মিজান হোসেনের স্ত্রী ও কন্যাকে জবাই করে হত্যা করেছে স্থানীয় বিএনপি সন্ত্রাসীরা। রবিবার (৬ অক্টোবর) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মিজানের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ দুটি রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে ক্ষমতাসীন ইউনুস সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিএনপি–জামায়াতের সন্ত্রাসীরা দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটাচ্ছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থাকলেও ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না, যা প্রশ্নের মুখে ফেলেছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে।

বিশেষজ্ঞদের মতে, “এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইউনুস সরকারের নীরব সমর্থনেই দেশে সংখ্যালঘু ও আওয়ামীপন্থী সাধারণ মানুষদের উপর একের পর এক হামলা, খুন ও নির্যাতন চলছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডে স্থানীয় জনমনে শোকের ছায়া নেমে এসেছে। মানবিক সমাজ দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

1

সহিংসতা ও কূটনৈতিক টানাপোড়েনের জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন

2

অনিশ্চয়তায় দুলছে ১২ ফেব্রুয়ারির ভোট, নির্বাচনের আগে রাজনীতিত

3

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

4

চোট থেকে ফেরার পথে বাংলাদেশের পেস ত্রয়ী

5

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

6

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

7

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

8

৫ আগস্ট ২০২৪–এর পর বাংলাদেশ কী হারাল?

9

গণতন্ত্র জোর করে প্রতিষ্ঠা করা যায় না, গণতন্ত্র গড়ে ওঠে জনগণ

10

শেখ হাসিনা সরকারের মজুদেই চলছে দেশের খাদ্য ব্যবস্থা

11

লক্ষ্মীপুরের বিএনপির সন্ত্রাসীর হাতে জোড়া খুন

12

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান হামলা পাল্টা হামলা

13

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

14

রাষ্ট্রপতির বক্তব্য ঘিরে বিতর্ক: দুর্নীতির সূচক ও ইতিহাসের প

15

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

16

নীলখেতে ‘হ্যাঁ’ ভোটের সিলসহ দেড় কোটি পোস্টাল ব্যালট ছাপানোর

17

ডাকরা গণহত্যা: মুক্তিযুদ্ধের এক বিভীষিকাময় অধ্যায়

18

শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, রূপপুরে ৬০ বছরের শক্তির মহাযাত্রা

19

হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অ

20