Insight Desk
প্রকাশ : Mar 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২-এ ৭ মার্চ ফুল দিতে গিয়ে আটক: ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিনজন রিকশাচালক, তিনজন নারী ও একটি শিশুকে আটক করার ঘটনাকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশনার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। এর অংশ হিসেবে ফুলপুর–তারাকান্দা এলাকার বাসিন্দা এবং দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক তফাজ্জল হোসেন রনো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।

এই উদ্যোগের অংশ হিসেবে তারাকান্দা উপজেলা ছাত্রলীগের এক তৃণমূল কর্মী রাজধানীর মিরপুর এলাকায় গিয়ে আটক ব্যক্তিদের পরিবারগুলোর কাছে এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দেন। সহায়তার মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ছিল।

আয়োজকরা জানান, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে, যাতে আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা অন্তত সাময়িকভাবে কিছুটা স্বস্তি পান। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

1

শিক্ষার্থীদের দমাতে হাসনাত-সার্জিসকে দিয়ে নতুন ষড়যন্ত্রে আসি

2

ভোটের ৬০ ঘন্টা আগে বোয়িং চুক্তি নিয়ে বিতর্ক

3

রুমিন ফারাহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

4

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

5

আরাকার সেনা অনুপ্রবেশে পাহাড়ে অশান্তি

6

বৈষম্যবিরোধী ও এনসিপির চাঁদার টাকা যাচ্ছে কোথায়, ভাগ পায় কার

7

জুলাই সনদে বড় গলদ কমেছে ১১ লাখ ভোট

8

জামায়াতের ইশতেহারে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা, তবু ভোটের

9

বেপোরোয়া জুলাই যোদ্ধারা, মবের নামে ফের কণ্ঠরোধ

10

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

11

ইউনূসের ছত্রছায়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী কিশোরগ্যাংয়ের দেশ

12

শুল্ক নিয়ে জাতির চোখে ধুলা দিল ইউনূসের প্রেস সচিব

13

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব

14

জাতিসংঘের নগ্ন হস্তক্ষেপে বিপন্ন বাংলাদেশের সার্বভৌমত্ব

15

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

16

ক্ষুধার জ্বালায় পিতা—খাবার দিতে না পেরে শিশুকন্যাকে হত্যা

17

রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার: নাশকতার প্রস্ত

18

ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি: ভারতের নয়, ঘটনাটি নারায়ণগঞ্জের

19

শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, রূপপুরে ৬০ বছরের শক্তির মহাযাত্রা

20