Insight Pulse
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে বরাদ্দের আগেই এনসিপির ‘শাপলা প্রতীকে’ প্রচারণা, সরকারের আশীর্বাদে বেপরোয়া তৎপরতা!

নিজস্ব প্রতিবেদক

রংপুরের পীরগঞ্জ-রংপুর আসনে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের আগেই ‘শাপলা’ প্রতীকে পোস্টার সাঁটিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়নপ্রত্যাশী তাকিয়া জাহান চৌধুরী। 

ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ মহলের সমর্থনে গঠিত এই দলটি ইতোমধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও বিভিন্ন অপকর্মে প্রভাব বিস্তার করে আসছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

জানা গেছে, নির্বাচন কমিশনের সঙ্গে প্রতীক বরাদ্দ নিয়ে টানাপোড়েন চললেও তাকিয়া জাহান সরকারি আশীর্বাদে আগেভাগেই প্রচারণায় নেমে পড়েছেন। পীরগঞ্জের বিভিন্ন এলাকায় তার ছবি ও ‘শাপলা প্রতীক’-সংবলিত অসংখ্য পোস্টার এখন দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে। পোস্টারে লেখা রয়েছে “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪-রংপুর-৬ পীরগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপ্রত্যাশী (শাপলা মার্কা) তাকিয়া জাহান চৌধুরী আপনাদের সমর্থন ও দোয়া প্রার্থী।”

তাকিয়া জাহান দাবি করেছেন, “পোস্টারগুলো আগেই ছাপানো হয়েছিল, ভুলক্রমে লাগানো হয়েছে।” কিন্তু স্থানীয়রা বলছেন, এটি সরকারের নীরব সহায়তায় এনসিপির ক্ষমতা প্রদর্শনেরই অংশ।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, তাকিয়া জাহান দলীয় পদে না থাকলেও নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। দলের যুগ্ম-মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব বলেন, “মানুষ এখন এনসিপি মানেই ‘শাপলা প্রতীক’ মনে করে। আমরা চাইলে সবাইকে থামাতে পারি না।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করে এভাবে পোস্টারিং চালানো সম্ভব নয়।তাদের মতে, এনসিপির এই বেপরোয়া কর্মকাণ্ড সরকারের মদদপুষ্ট রাজনীতিরই স্পষ্ট উদাহরণ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমবাজারে নতুন সিন্ডিকেট; নিয়ন্ত্রণে ইউনূসের ঘনিষ্ঠ সহচর ল

1

ছাত্রশিবিরের ‘গুপ্ত’ কৌশল; ভিন্ন নামে ক্যাম্পাস নির্বাচন

2

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

3

দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর

4

মার্কিন অর্থায়নে আরাকান আর্মিকে অস্ত্র দেবে তুরস্ক, বাস্তবা

5

মার্কিন সেনাদের উপস্থিতির পর মাজারে বেড়েছে হামলা

6

যোগ্যতায় রিটেন পাস করতে হবে, ভাইভায় ইনশাআল্লাহ সাহায্য করবো’

7

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

8

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

9

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

10

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

11

৪৫ হাজার কোটি বকেয়া, লোডশেডিংয়ে জিম্মি বাংলাদেশ

12

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক

13

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

14

সাবেক ক্রাইম রিপোর্টার ও ধর্ম উপদেষ্টা খালিদ হোসেনের চিকিৎসা

15

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

16

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

17

ইউনুসের গাফেলতি ঢাকতে হামে মৃত শিশুদের লাশের ওপর বিএনপি-জামা

18

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

19

৩০ লাখ টাকা জরিমানা, তবুও কি শিক্ষা হবে বিএনপির?

20