Insight Desk
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীতে আরও ৬ কর্মকর্তার রদবদল

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ২২ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তার রদবদলের পর আবারও এই পরিবর্তন আনা হলো।

নতুন আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট করা হয়েছে।

মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে সেনা সদরে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। এছাড়া ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারির আদেশে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলে দায়িত্ব নেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

সাম্প্রতিক এই রদবদলকে সেনাবাহিনীর প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

1

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন গ্রেপ্তার

2

বিপদে পড়লেই আওয়ামী লীগের কথা মনে পড়ে ইউনূসের

3

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

4

ফেনীতে গরু চুরিতে স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি থেকে অব্যাহতি

5

নারীর নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র: প্রতিদিন ১৪ নারী ধর্ষণের শি

6

ভোটে পুনর্গণনার দাবি এনসিপির

7

৭০ আসনের ৪০ শতাংশে অনিয়মের অভিযোগ: টিআইবি

8

সারের জন্য বিক্ষোভ, মামলায় ১১ কৃষকের নামসহ অজ্ঞাত ৫০: গ্রেপ্

9

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে

10

রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন

11

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

12

মদ-যৌনতায় আচ্ছন্ন আসিফসহ এনসিপির নেতারা, ইন্টারকন্টিনেন্টালে

13

শুল্ক নিয়ে জাতির চোখে ধুলা দিল ইউনূসের প্রেস সচিব

14

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান হামলা পাল্টা হামলা

15

কোটা নয়, প্রতারণা! অযোগ্য এনসিপি নেতার লাখ টাকার চাকরি

16

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

17

গোপালগঞ্জে গুলি চালাল সেনাবাহিনী-পুলিশ, মামলা হচ্ছে আ.লীগ নে

18

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

19

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

20