Insight Desk
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাদাপাথর লুটের আসামি এখন সরকারি সফরের সঙ্গী, বদল কি আসলেই এসেছে?

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুট করে দেশজুড়ে তোলপাড় ফেলে দেওয়া সেই সাহাব উদ্দিন। কেন্দ্রীয় বিএনপি যাকে চাঁদাবাজি আর দখলবাজির অভিযোগে বহিষ্কার করেছিল, দুদকের মামলায় যাকে র‌্যাব গ্রেপ্তার করেছিল, সেই ব্যক্তিই এখন হাসিমুখে সরকারি পরিদর্শনে মন্ত্রীর পাশে। দেশটা আবার সেই ২০০১-০৬ সালের বিএনপির অন্ধকার সময়ে ফিরে গেল নাকি?

পরিবেশ ধ্বংসকারী অপরাধীকে রাজনৈতিক আশ্রয় দিয়ে আপনারা কী বার্তা দিচ্ছেন? আইন সবার জন্য সমান নয়? ক্ষমতা থাকলেই সব অপরাধ ঢাকা যায়? যে নেতা দলের ভাবমূর্তি ধূলোয় মিশিয়েছে, তদন্ত কমিটি যার বিরুদ্ধে জমি দখলের প্রমাণ পেয়েছে, তাকেই আবার কোলে তুলে নিয়েছেন। এটা বিচারহীনতার সংস্কৃতি নয় তো কী?

দুদকের মামলা এখনও বিচারাধীন। জামিনে বেরিয়েই তিনি ফের সক্রিয়, ফের মন্ত্রীর সঙ্গে ঘুরছেন, নদী বাঁচানোর পরামর্শ দিচ্ছেন। যেখানে এখনও রাতের আঁধারে পাথর সরানোর অভিযোগ আসছে, সেখানে একসময়ের লুটেরা এখন পাহারাদার। এমন পরিবর্তন দেশবাসী চায়নি, এমন পরিবর্তন আপনারা আনতেও পারেননি।

পরিবেশকর্মীরা বলছেন, অপরাধীকে প্রশ্রয় দিলে তাদের অপকর্ম আরও বাড়ে। আর সুজন বলছে, রাজনৈতিক আশ্রয় দিয়ে অপরাধীকে বাঁচানোর খেলা আবার শুরু হয়েছে। প্রশ্ন একটাই, আপনাদের বদলের বাংলাদেশে আইনের চোখে সবাই কি সমান নয়?

সূত্র:  https://www.kalbela.com/country-news/300569

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেয়ে তিনগুণ বেশি আওয়ামী লীগ নেতাকর্মী খুন হয়েছেন: ড

1

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

2

ইউনূস গংয়ের জঙ্গি কার্যক্রমের খেসারত দিচ্ছে প্রবাসীরা

3

পিটার হাসের সফরের পরই উত্তপ্ত পরিস্থিতি, এবার কি টার্গেট কক্

4

শুভ জন্মদিন, বীর সন্তান লেফটেন্যান্ট শেখ জামাল - তোমার আদর্শ

5

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

6

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

7

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগের তিন সদস্য

8

১৫০ বিলিয়নের স্বপ্ন, রফতানিতে বাস্তবতা ভিন্ন?

9

ঢাকায় জাতিসংঘের ছদ্ম মানবাধিকার: সমকামিতার বিষবৃক্ষ ও ইউনুসে

10

শিল্প ডুবছে, ইউনুস ব্যস্ত আমেরিকা তুষ্টিতে

11

ময়মনসিংহের ফুলপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার

12

কেরানীগঞ্জে কিশোরীকে ডেকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ, স্বে

13

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

14

ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার পথে বাঙালির অঙ্গীকার

15

৯ম পে-স্কেল দাবিতে আন্দোলন, পুলিশের দমন নীতির তীব্র নিন্দা

16

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

17

অতিরিক্ত সচিব পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ, তালিকায় প্রেস

18

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

19

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

20