Insight Desk
প্রকাশ : Jun 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট 

সিলেটের পাথরসমৃদ্ধ কোয়ারি, নদী ও পাহাড়ি অঞ্চল এখন যেন বিএনপির লুটপাটের অভয়ারণ্য। প্রশাসনের নাকের ডগায় দিনের আলোতে প্রকাশ্যেই চলছে পাথর উত্তোলন ও পাচার—এর নেতৃত্বে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বিভিন্ন এলাকায় স্থানীয়রা বলছেন, গত এক দশকে যতটা লুট হয়নি, শুধুমাত্র গত ১০ মাসেই তার কয়েক গুণ বেশি পাথর লুট হয়ে গেছে। আর এর পেছনে মূল হোতা বিএনপির নেতারা।

সরকার পতনের পরপরই নিয়ন্ত্রণ নেয় বিএনপি: সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সিলেটের কোয়ারিগুলোর নিয়ন্ত্রণ নেয় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলো। তাদের প্রত্যক্ষ নেতৃত্বে এবং পৃষ্ঠপোষকতায় হাজার হাজার শ্রমিক কোদাল, শাবল, টুকরি নিয়ে কোয়ারি ও নদীর বুক চিরে মাটি থেকে উত্তোলন করছে মূল্যবান পাথর। এই পাথর পরে মিলমালিকদের কাছে বিক্রি করে বিভিন্ন প্রক্রিয়ায় দেশব্যাপী সরবরাহ করা হচ্ছে।

বড় বড় পাথরে ভরা ছিল পুরো এলাকা। ২০১৮ সালে

স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকাতেই বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্তত ৫০ জন নেতাকর্মী সক্রিয়ভাবে জড়িত। পাথর লুটপাটের মাধ্যমে তারা রাতারাতি কোটি টাকার মালিক হচ্ছেন, গড়ে তুলেছেন অবৈধ সিন্ডিকেট ও চাঁদাবাজি নেটওয়ার্ক। এলাকার সাধারণ মানুষ ও পরিবেশকর্মীরা এতে ভীষণভাবে উদ্বিগ্ন।

প্রশাসন নিশ্চুপ, মামলার পরও গ্রেপ্তার নেই: সরকারি উদ্যোগে ইজারা বন্ধ থাকলেও বাস্তবে লুট বন্ধ হয়নি। পরিবেশ অধিদপ্তর জানায়, শুধু জাফলং এলাকায় গত ১০ মাসে পাথর লুটের ঘটনায় ৯টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ২২৬ জনকে। কিন্তু পুলিশ তাদের মধ্যে কাউকেই কার্যকরভাবে গ্রেপ্তার করতে পারেনি। অধিকাংশই জামিনে মুক্ত হয়ে আবার লুটপাটে লিপ্ত হয়েছেন।

ওইসব মামলার মধ্যে জড়িত রয়েছেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, যিনি সেনাবাহিনীর হাতে ধরা পড়লেও পরে জামিনে ছাড়া পান। জাফলং, ভোলাগঞ্জ, সাদা পাথর, শাহ আরেফিন টিলা—এসব জায়গায় লুটের অভিযোগ থাকলেও অধিকাংশ মামলাই আজও তদন্তাধীন।

পাথরের বদলে গর্ত আর ধু-ধু চর: প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত সিলেটের নদ-নদী, পাহাড় ও পর্যটনকেন্দ্রগুলো এখন ধ্বংসের মুখে। কোয়ারি ও নদীতে পাথরের বদলে দেখা মিলছে ছোট-বড় গর্ত ও ধু–ধু চরের। সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকা ভোলাগঞ্জের সাদা পাথর কেন্দ্র আজ প্রায় শ্রীহীন। সেখানকার পাথর লুটের কারণে "জল-পাথরের স্রোতোধারা" রূপ হারিয়েছে। হতাশ হয়ে ফিরছেন দেশ-বিদেশের হাজারো পর্যটক।

পরিবেশবিদদের উদ্বেগ : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী কিম বলেন, “গত ১৫ বছরে যা হয়নি, গত ১০ মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি লুট হয়েছে। বিএনপি নেতারা পরিকল্পিতভাবে প্রশাসনকে পাশ কাটিয়ে পুরো সিলেট অঞ্চলের পাথরশিল্পকে ধ্বংস করছে। সরকার ইজারা বন্ধ করল, কিন্তু লুট চলছেই — তাহলে লাভ কী?”

তিনি বলেন, “এই লুট বন্ধ না হলে শুধু পরিবেশ নয়, সিলেটের পর্যটন, প্রতিবেশ ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।”

সমাধান কোথায়?: সংশ্লিষ্টরা বলছেন, যদি অবিলম্বে কঠোর অভিযান, গণগ্রেপ্তার ও ইজারাব্যবস্থার পূর্ণাঙ্গ সংস্কার না হয়, তবে সিলেট অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও পর্যটন সবকিছু ধ্বংস হয়ে যাবে। শুধু মামলা করে দায় সারলে হবে না — প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং মাঠপর্যায়ে কঠোর নজরদারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে চাপে পাকিস্তান, বাংলাদেশ

1

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

2

ইউনূসের এক বছরে দেশ অন্ধকারে, অর্থনীতি ধ্বংস

3

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

4

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

5

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

6

আমদানি হিসাবে ২০ বিলিয়ন ডলারের গরমিল, প্রশ্ন উঠেছে বিপুল অর্

7

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপক আটক পুলিশের আ

8

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

9

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

10

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্

11

চাঁদা শুধু বিএনপি না এনসিপি-বৈষম্যবিরোধীরাও খায়, ধরা খেলেই ব

12

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

13

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দে

14

শিশুহত্যাকারী ইউনূস সরকারের দেড় বছরের লুটতরাজ ও উপদেষ্টা মণ্

15

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

16

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

17

কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি ও রমজানকে ঘিরে মানবিক কর্মসূচ

18

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষকের পাশে ছাত্রলীগ, সারাদেশে প্রশংস

19

শেষ ধাপে ইউনূসের মিশন, আলোচনায় ‘মাইনাস টু’

20