Insight Desk
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক্তিযুদ্ধের আদর্শে কি এখনো বিশ্বাসী?

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন দল স্থগিত করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেখানেই কামাল জামান মোল্লারের নামও ছিল। তবে পরদিনই তার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।

দলীয় সূত্র মনোনয়ন স্থগিতের কারণ প্রকাশ না করলেও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াটিই মূল কারণ। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন: “আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।” এরপর তিনি জিহ্বায় কামড় দেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কিছুক্ষণ পরেই দলীয়ভাবে মনোনয়ন স্থগিতের খবর নিশ্চিত হয়।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ই ‘জয় বাংলা’ স্লোগান ছিল মুক্তিযোদ্ধাদের মূল সংগ্রামধারা ও জাতীয় চেতনার প্রতীক। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিএনপির পদক্ষেপ কি দলের এখনো মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হওয়ার প্রতিফলন, নাকি দলটি নতুন কোনো রাজনৈতিক ধারা অনুসরণ করছে যা মুক্তিযুদ্ধের ঐতিহ্য থেকে দূরে?

স্থানীয় ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করা দৃষ্টিকোণ থেকে বিতর্কিত। এটি বিএনপির রাজনৈতিক মূলনীতি ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নতুনভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জনকে হুমকির পরেই মেঘনায় লাশ, অভিযোগের তীর প্রেস সেক্র

1

মব নিয়ে বিএনপির দ্বিচারিতা, থামছে না সন্ত্রাস

2

একের পর এক শিশু হত্যা-ধর্ষণ, এবার মুখ খুললেন প্রগতিশীল শিক্ষ

3

দুর্নীতির কলঙ্কমুক্ত করেছিল বিএনপি? তারেক রহমানের দাবির বিপর

4

নীলখেতে ‘হ্যাঁ’ ভোটের সিলসহ দেড় কোটি পোস্টাল ব্যালট ছাপানোর

5

মৌলবাদ ঠেকাতে হিন্দু ভোটে পাল্টাল সমীকরণ

6

ডেঙ্গু-হামে বিপর্যস্ত দেশ: ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, সেপ্টে

7

‘আর ককটেল ফুটবে না’—পাটওয়ারীর মন্তব্য ঘিরে পুলিশের নতুন প্রশ

8

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

9

৫ আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ

10

জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে ইসি-কে সরোয়ার তুষা

11

সীতাকুণ্ডে শ্যামাপূজার মণ্ডপে সাংবাদিকের ওপর সাম্প্রদায়িক হা

12

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

13

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

14

পাকিস্তানের পক্ষে আইএসআইয়ের সঙ্গে কাজের অভিযোগ

15

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

16

শিবির নেতাদের সরাসরি পুলিশে নিয়োগের মিশনে ইউনূস ব্রিগেড

17

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়ে

18

গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, এবার ফেব্রিক্স আমদানিতেও বাধা: ক্

19

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: জনমনে নিন্দা ও বিতর্ক, পাকি

20