Insight Desk
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে ধর্মীয় উগ্রতা

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক অস্থিরতা, বিচারাধীন জঙ্গিদের জামিনে মুক্তি, প্রশাসনের দুর্বল নিয়ন্ত্রণ এবং ধর্মের নামে অপপ্রচার—সব মিলিয়ে দেশের সামাজিক বুননকে ক্রমেই দুর্বল করে দিচ্ছে। বিশেষজ্ঞরা আগেই সাবধান করেছিলেন, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্রতা শুধু সশস্ত্র গোষ্ঠী নয়, ভবিষ্যৎ প্রজন্মের মনেও জায়গা করে নিতে পারে এবং সেই শঙ্কাই এবার বাস্তবে রূপ নিয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা সেই ভয়াবহ বাস্তবতার প্রমাণ। গৌরনদীর জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা রাম কৃষ্ণ দে’র বাড়ির মন্দিরে প্রবেশ করে এক কিশোর দুটি প্রতিমা ভাঙচুর করে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা কিশোরটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় শুধু ধর্মীয় সহিংসতাই নয়, বরং শিশুদের মধ্যেও উগ্রবাদী মনোভাব ছড়িয়ে পড়ার গভীর সংকেত মিলেছে। এলাকাবাসী এবং বিশ্লেষকরা বলছেন, এটি ইউনূস সরকারের অধীনে ছড়ানো নীরব ধর্মীয় উগ্রতার ফল।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে অন্তত ৩০০ জনের বেশি জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তি জামিনে রয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সন্ত্রাসের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এই প্রেক্ষাপটে মালয়েশিয়ায় নিরাপত্তা বাহিনী ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, যাদের ‘উগ্র জঙ্গি আন্দোলনে’ জড়িত থাকার অভিযোগ রয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, গ্রেপ্তারকৃতদের কেউ কেউ বাংলাদেশে সরকার পতনের ষড়যন্ত্রে সম্পৃক্ত।

মালয়েশিয়ার পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তারকৃত একটি জঙ্গিগোষ্ঠী সিরিয়া ও বাংলাদেশে আইএস সেলগুলোকে অর্থ সহায়তা দিতে অর্থ সংগ্রহ করছিল। স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্তে দেখা যায়, তারা সদস্য ফি ও দাতব্য অনুদানের মাধ্যমে তহবিল গড়ে তুলছিল।

স্থানীয় দৈনিক দ্য স্টার জানায়, এই গোষ্ঠীর নাম ‘গেরাকান মিলিটান র‌্যাডিক্যাল বাংলাদেশ (GRMB)’

হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে তারা সদস্য সংগ্রহ করত এবং মতাদর্শ ছড়াত।

বিদেশি জঙ্গি সংগঠনের 'বাংলাদেশ ভূমিকা' স্বীকার

পাকিস্তানের গুজরানওয়ালায় লস্কর-ই-তৈয়বা নেতা মুজাম্মিল হাজমি দাবি করেছেন, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনে তাদের ভূমিকা ছিল। বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের বিরুদ্ধে বহিরাগত ষড়যন্ত্রের প্রমাণ।

আনসারুল্লাহ বাংলা টিমের সাবেক প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী সম্প্রতি বলেন, “অনেকে নিরপরাধ ছিলেন, কেউ ভুল করলে তওবা করেছেন।” বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য উগ্রবাদকে বৈধতা দেওয়ার অপচেষ্টা।

হলি আর্টিজান হত্যাকাণ্ডকে 'নাটক' বলছে পুলিশ

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলায় ২০ জন নিহত হন, যাদের মধ্যে ১৭ জনই বিদেশি। হামলার দায় আইএস স্বীকার করলেও বর্তমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এটিকে ‘জঙ্গি নাটক’ বলে অভিহিত করেন এবং দাবি করেন এটি ছিল আওয়ামী লীগের চক্রান্ত।

এ ঘটনায় প্রতি বছর আয়োজিত শ্রদ্ধানুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটনার স্থানে হিযবুত তাহরীরের পোস্টার দেখা গেছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

৫ আগস্টের পর জঙ্গি তৎপরতার নতুন উত্থান

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জঙ্গি তৎপরতা, উগ্র ধর্মীয় চর্চা ও সাংস্কৃতিক নিধনের ঘটনা বেড়েছে।

নারী নির্যাতনের বৈধতা

চট্টগ্রামে এক বামপন্থী কর্মসূচিতে এক নারীকে লাথি মারেন জামায়াতপন্থী এক ব্যক্তি। জামিনে মুক্তির পর তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই ধরনের ঘটনা ঘটে ঢাবিতেও।

সংখ্যালঘুদের উপর নিপীড়ন: লালমনিরহাটে দুই হিন্দু নরসুন্দরকে ইসলাম অবমাননার মিথ্যা অভিযোগে হেনস্তা করা হয়, যদিও পরিবার জানায় এটি ছিল একটি আর্থিক বিরোধ।

জঙ্গিদের পালিয়ে যাওয়া

কাশিমপুর কারাগার থেকে ২০৯ জন বন্দি পালিয়ে গেছেন এবং এর আগেও নরসিংদীতে সাজাপ্রাপ্ত জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হিযবুত তাহরীরের প্রকাশ্য মার্চ: ঢাকায় তারা ‘খেলাফত মার্চ’ করে, যা আগাম তথ্য থাকা সত্ত্বেও পুলিশ থামাতে ব্যর্থ হয়।

সংস্কৃতি, উৎসব ও খেলাধুলার উপর হামলা

গত কয়েক মাসে ১০৫টির বেশি সুফি মাজারে হামলা হয়েছে। হামলা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর, জয়নুল গ্যালারির ভাস্কর্য, রবীন্দ্রনাথের কাচারি বাড়ি এবং সিরাজগঞ্জের শশী লজের 'ভেনাস' মূর্তিতে।

নারীদের ফুটবল ম্যাচ, বসন্ত উৎসবে হামলা প্রমাণ করে উগ্রবাদ এখন সংস্কৃতি ও খেলাধুলার প্রতিও হুমকি হয়ে উঠেছে।

সরকারি প্রতিক্রিয়া ও বিতর্ক

তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্যমন্ত্রী মাহফুজ আলম দাবি করেন, “দেশে কোনো জঙ্গি উত্থান ঘটেনি” এবং “চরমপন্থার সুযোগ দেওয়া হবে না।” কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, বাস্তবতা এই দাবির সঙ্গে মেলে না।

অস্ত্রধারীদের সক্রিয়তা ও প্রশাসনের ভূমিকা

সম্প্রতি বিমানবন্দরে এক যুবকের ব্যাগে একে-৪৭ রাইফেলের গুলি পাওয়া যায়। তার সঙ্গে হিযবুত তাহরীর ও শিবিরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন জানান, ঢাকার উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, যিনি আগে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত ছিলেন, তাকে নিয়োগ দেন ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক শিথিলতার সুযোগ নিয়ে বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, তা এখন আর কেবল প্রাপ্তবয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নয়—শিশু ও কিশোরদের মনোজগতেও তার ভয়ংকর প্রভাব পড়ছে। ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদের নতুন উত্থান, মন্দিরে হামলা, সংস্কৃতির উপর আঘাত এবং বিদেশি জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা—সবকিছু মিলিয়ে একটি গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে।

যদি এখনই রাজনৈতিক দল, প্রশাসন ও নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে না তোলে, তবে এই উগ্রবাদী স্রোত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও গ্রাস করবে। শুধু নিরাপত্তা নয়—এটি আমাদের সাম্প্রদায়িক সহাবস্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতি হিসেবে বিকাশকে চরমভাবে বাধাগ্রস্ত করতে পারে। এখনই সময়—সতর্ক, সোচ্চার এবং সংগঠিত হওয়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

1

আওয়ামী লীগ আমলে চালু হওয়া ১৪ হাসপাতালের আইসিইউ এখন বন্ধ, বাড়

2

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. ইউনূসের অনৈতিক সুবিধা

3

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

4

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

5

জামায়াত-ইউনূসের যোগসাজশে ছড়ানো হচ্ছে গুজব, লাশ গুমের মাস্টার

6

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

7

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

8

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

9

রোহিঙ্গা সম্মেলন: দেশ ধ্বংসে অন্তর্বর্তী সরকারের সহায়তায় নতু

10

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে

11

শেখ হাসিনার নামে মিথ্যাচার করতে গিয়ে নিজেই ধরা খেলেন সামান্ত

12

কয়েকটি আসনে ভোটারের চেয়ে ভোট বেশি

13

ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

14

ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি: ভারতের নয়, ঘটনাটি নারায়ণগঞ্জের

15

চায়ের ৮০০ টাকা মেরে দিয়ে দেশ চালাতে এসেছেন কালাচোরা হাসনাত আ

16

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

17

ধ্বংস করতে কেন শিশুদের হাতে দেশকে ছাড়লেন সেনাপ্রধান

18

সংকটে এনসিপি, মার্কিন গুরুর দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপির ন

19

শিল্প ডুবছে, ইউনুস ব্যস্ত আমেরিকা তুষ্টিতে

20