Insight Pulse
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূস সরকারের ব্যর্থতা: সারাদেশে খুন, ডাকাতি, ছিনতাই, নদীতে ভেসে উঠছে লাশ, পুলিশেরও নিরাপত্তা নেই

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে ক্ষমতা দখলকারী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দেশে ভয়াবহভাবে বেড়েছে হত্যাকাণ্ড, ছিনতাই ও ডাকাতি। নদী থেকে প্রতিনিয়ত লাশ উদ্ধার করা হচ্ছে, খোদ পুলিশের সদস্যরাও অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি নিয়ে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সংঘটিত হয়েছে ২ হাজার ৩৬১টি হত্যাকাণ্ড। এ সময়ের মধ্যে বিভিন্ন থানায় দায়ের হয়েছে ২ হাজার ৯১১টি মামলা। এর মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে মামলা ছিল ৫৫০টি। অর্থাৎ ইউনূস সরকারের সময় গড়ে প্রতি মাসে আড়াই শতাধিক হত্যা মামলা হয়েছে, প্রতিদিন ৮ থেকে ৯ জন মানুষ খুন হচ্ছেন।

এ ছাড়া সেপ্টেম্বর মাসে ৫০টি ডাকাতি এবং ১৬৯টি ছিনতাইয়ের ঘটনা রেকর্ড হয়েছে। আগস্টে এই সংখ্যা ছিল ২৩৮, জুলাইয়ে ২২৫ এবং জুনে ২০০টি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যেও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে সিআইডির কনস্টেবল রাসেল মিয়াকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রামপুরায় বাসে উঠেই এক যাত্রীর কাছ থেকে ২০ লাখ টাকার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে দিবালোকে।

অপরদিকে দেশের নদীগুলোতে অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। নৌ পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর গড়ে প্রতি মাসে ৪৩টি লাশ উদ্ধার করা হচ্ছে, যা গত বছরের (৩৬টি) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে উদ্ধার হয়েছে ৩০১টি মরদেহ এর মধ্যে নারায়ণগঞ্জেই ৩৪টি, ঢাকায় ৩২টি।

পুলিশ কর্মকর্তারা মনে করছেন, হত্যার পর প্রমাণ নষ্ট করার জন্যই অপরাধীরা লাশ নদীতে ফেলে দিচ্ছে। অধিকাংশ লাশের পরিচয় মেলেনি, ফলে মামলাগুলোর তদন্তও জটিল হয়ে পড়ছে। নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, “নদী থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনার লাশ থাকে। অনেক সময় লাশ এক জেলা থেকে অন্য জেলায় ভেসে যায়, ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।”
 
তবে সমালোচকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতি ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন। অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই পুলিশের মনোবল ভেঙে পড়েছে, অপরাধ দমন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।

অন্যদিকে সরকারের উচ্চপর্যায়ে সমন্বয়হীনতা এবং প্রশাসনিক অনিশ্চয়তা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ সংকট, প্রশাসনের অস্থিরতা ও রাজনৈতিক বৈধতার অভাব, সব মিলিয়ে বাংলাদেশ এখন এক অনিশ্চিত নিরাপত্তা সংকটে দাঁড়িয়ে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: বাঙালির আত্মপরিচয়, স্বাধীনতা ও

1

ইউরোপের দরজায় কড়া নাড়ছে ইউনুস সরকার, দ্রুত FTA চায় ঢাকা

2

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

3

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,

4

বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মৌলিক মানবাধিকার লঙ্ঘন

5

ফ্রান্সে অবস্থানরত ডা. পিনাকী ভট্টাচার্যের অনলাইন কার্যক্রমে

6

গাবতলী হাট থেকে শেরাটন: হিযবুত কানেকশন ও হাজার কোটি টাকার অন

7

ভোরে কাতার এয়ারওয়েজে দেশ ছাড়লেন আলোচিত ব্যক্তি ইউনুস

8

মানবিক করিডোর বাস্তবায়নে চতুর্মুখী ষড়যন্ত্রে ইউনূস-খলিল গোষ্

9

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়: আফগানিস্তানের বিপক্ষে

10

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

11

বাংলাদেশে মাদ্রাসায় শিশু যৌন নির্যাতনের ঘটনায় উদ্বেগ: বিচারে

12

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. ইউনূসের অনৈতিক সুবিধা

13

সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব—ড. ইউনুসের দুঃশাসন

14

অবৈধ ক্ষমতার খেলায় মাতৃভূমি দারিদ্র্যের দেশে পরিণত ইউনুসের ন

15

ইসহাক দারের সফরের পর একাত্তরের গণহত্যার দায় ধামাচাপা দিতে উঠ

16

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

17

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

18

সেনাবাহিনীকে দুর্বল করতে ইউনূস ব্রিগেডের নীলনকশা

19

অব্যবস্থাপনায় আলু রপ্তানির প্রণোদনার ৭.৫৪ কোটি টাকা হাওয়া

20