Insight Desk
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর 

রংপুর শহরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় দুই স্কুলছাত্রের সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে পিস্তল প্রদর্শনের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রাকিবুল ইসলাম তুষার (২৮) এবং তাঁর সহযোগী রাগিব হাসনাইন (৩০)–কে আটক করেছে পুলিশ।

সোমবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই ছাত্রের মধ্যে কথা-কাটাকাটির সময় তুষার ও রাগিব সেখানে উপস্থিত হয়ে এক শিক্ষার্থীর মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে দু’জনকে আটকে রাখেন এবং পরে তাদের পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্রটি কার্যকর আগ্নেয়াস্ত্র কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, তুষার এনসিপির রংপুর মহানগর সমন্বয় কমিটির নেতা এবং রাগিব ওই সংগঠনের সক্রিয় সমর্থক। ঘটনার প্রকৃতি ও অস্ত্রের বৈধতা যাচাইয়ে পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদের জবানবন্দিতে রাষ্ট্রীয় নথিতে রেকর্ড হলো ইউনূসের মিথ্য

1

রঙিন বিপ্লবের ধূসর ছায়া: চরমপন্থার সন্ধিক্ষণে বাংলাদেশ?

2

ইউনূসের বাংলাদেশে নিরাপত্তাহীন সড়ক: যমুনা সেতু পশ্চিমে রামদা

3

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

4

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

5

বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় জামায়াত, বাস্তবায়নে তৎপর গুপ

6

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

7

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জননেত্রী শেখ হা

8

ইউনূসের সফরসঙ্গীতে মানবতা বিরোধী অপরাধীর সন্তান, প্রশ্নের মু

9

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

10

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

11

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

12

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

13

রাউজানে প্রশাসন নীরব, অপরাধীরা দাপটের সঙ্গে চলাফেরা: ইউনূস স

14

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

15

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

16

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

17

নির্বাচনের সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: জানুয়ারিতেই নিহত ১১

18

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

19

জুলাইয়ে নিহত পুলিশদের অপমান করলেন চট্টগ্রামের এসপি!

20