Insight Desk
প্রকাশ : Aug 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংকটে এনসিপি, মার্কিন গুরুর দীক্ষা নিতে কক্সবাজারে এনসিপির নেতারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে ফের উত্তেজনা দেখা দিয়েছে। জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’ ঘিরে দলটির অভ্যন্তরীণ কোন্দল এবং সরকার নিয়ে ক্রমবর্ধমান হতাশা এখন প্রকাশ্যে।

এই প্রেক্ষাপটে ইউনূস সরকারের নীতি ও দিকনির্দেশনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনায় বসেছেন এনসিপির শীর্ষ চার নেতা। তারা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা তাসনীম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারী। ৫ আগস্ট সকালে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ না নিয়ে বিমানযোগে কক্সবাজার যান তারা। সেখানে রয়েল টিউলিপ হোটেলে গোপন বৈঠকে অংশ নেন। বিশ্লেষকদের মতে, এনসিপি বর্তমানে রাজনৈতিক দিকনির্দেশনা সংকটে পড়েছে এবং বিদেশি দিকনির্দেশনার উপর নির্ভরশীল হয়ে উঠেছে।

সাংবাদিক নাজমুস সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, এ মুহূর্তে কক্সবাজারের রয়েল টিউলিপ হোটেলের (যেটি সি পার্ল বিচ রিসোর্ট হিসেবেও পরিচিত) একটা কক্ষে গোপন বৈঠকে বসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটওয়ারী, এবং তাসনিম জারা। তাদের এ গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ, সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাস এর সাথে। কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা? কক্সবাজারের সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি।

তার পোস্টে আরও বলা হয়, তাদের এ কক্সবাজার যাত্রার ব্যাপারে জেলা পুলিশকে আগে থেকে অবহিত করা হয়নি। পুলিশের আইজি বাহারের স্ত্রী হেলেন নিজের মোবাইল থেকে কক্সবাজার জেলা স্পেশাল ব্রাঞ্চের পুলিশকে ফোন করে তাদের প্রটোকল নিশ্চিত করেন। তারা পিটার হাসকে অনুরোধ করছেন যেন তিনি ড. ইউনূসকে আজ নির্বাচনের তারিখ ঘোষণা করা থেকে বিরত রাখার ব্যবস্থা করেন। ইতিমধ্যেই সাংবাদিক ও বিএনপির অনেক নেতাকর্মীর হোটেলের আশেপাশে ও এয়ারপোর্টে অবস্থানের তথ্য পেয়েছি।

নেতৃত্বে কোন্দল, চাঁদাবাজির অভিযোগ

গণঅভ্যুত্থানের মাধ্যমে আত্মপ্রকাশ করা এনসিপি এখন নানা বিতর্কের কেন্দ্রে। দলটির বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, চাঁদাবাজি ও অস্বচ্ছ অর্থব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে দলের তিন নেতা পুলিশের হাতে আটক হওয়ার ঘটনায় বিতর্ক আরও বাড়ে।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে দেওয়া এক পোস্টে 'জুলাই ঘোষণাপত্র'র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শহীদ পরিবার ও নেতা-কর্মীদের যথাযথ সম্মান না দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

বিদেশ সফর ও রাষ্ট্রীয় ব্যয়ের সমালোচনা

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না অভিযোগ করেছেন, 'জুলাই ঘোষণাপত্র' উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন ভাড়া করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, যার ব্যয় প্রায় ৩০ লাখ টাকা। তিনি প্রশ্ন তোলেন, “একজন অনির্বাচিত সরকারের জন্য জনগণের করের টাকা কেন ব্যয় হবে?” এছাড়াও ড. ইউনূসের ১১টি বিদেশ সফরের বেশিরভাগই ব্যক্তিগত হলেও রাষ্ট্রীয় খরচে তা পরিচালিত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

ইউনূসের দেশত্যাগ ও পদত্যাগের গুঞ্জন

বিশ্লেষকদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন—যা অন্তর্বর্তী সরকারে বড় ধরনের ছন্দপতন ঘটাতে পারে। সূত্র বলছে, ইউনূসের ফ্রান্সে ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে। এখন অপেক্ষা শুধু আমেরিকান গ্রিন সিগনালের।   

বিশ্লেষকেরা বলছেন, কোনো রাজনৈতিক দল জনগণের স্বার্থের চেয়ে বিদেশি সমর্থন নির্ভর কৌশল বেছে নেয়, তবে তাদের জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়ে। ইউনূস সরকারের পক্ষপাতমূলক আচরণ এবং রোডম্যাপহীন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস-লামিয়া মোর্শেদ সিন্ডিকেটে ধ্বংসের মুখে দেশের শ্রম বাজা

1

অবৈধ ক্ষমতার খেলায় মাতৃভূমি দারিদ্র্যের দেশে পরিণত ইউনুসের ন

2

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

3

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

4

সাঙ্গপাঙ্গদের ভুলে শুধু নিজের আখেরটাই গোছালেন ইউনূস

5

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

6

জনমনে প্রশ্ন সেনাবাহিনী কি এখন এনসিপির পাহারাদার বাহিনী

7

ভোটের ৬০ ঘন্টা আগে বোয়িং চুক্তি নিয়ে বিতর্ক

8

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

9

ইউনূস সরকারের ব্যর্থতা: সারাদেশে খুন, ডাকাতি, ছিনতাই, নদীতে

10

শেখ হাসিনাকে নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন করে মিডিয়া ট্রায়াল

11

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেকের সম্মতিতে চালানো হয়েছে নৃশংসত

12

ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি: ভারতের নয়, ঘটনাটি নারায়ণগঞ্জের

13

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

14

ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস: গুজব-মব দিয়ে রাষ্ট্রপতিকে সরাতে চা

15

জামায়াত-শিবিরের নতুন কৌশল, ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশি হয়রানি

16

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

17

রক্তে রাঙানো একুশ—শোক থেকে আত্মমর্যাদার অভিযাত্রা

18

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত এনসিপি নেতা

19

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

20