Insight Desk
প্রকাশ : Feb 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ ১৮ মাস পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পুনরায় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যালয়টি প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এবং আওয়ামী লীগ নেতা তফাজ্জল হোসেন রনোর সহায়তায় কার্যালয়টি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। খুব দ্রুত কার্যালয়টির সংস্কার কাজ শুরু করা হবে এবং সম্পূর্ণ সংস্কার শেষে দলীয় কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।

উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিমন দেবনাথ, সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল হাসান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী, ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক রুমন সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া তারাকান্দা উপজেলা ছাত্রলীগের ইজারুল, আরাফাত, রিয়ান, নিলয়সহ আরও অনেকে অংশ নেন।

উদ্বোধন উপলক্ষে নেতাকর্মীর উপস্থিতিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর দলীয় কার্যক্রম শুরু হওয়ায় নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ ফিরে আসে এবং উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

জননেত্রী শেখ হাসিনা জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ কার্যালয়সমূহ পুনরায় চালুর ঘোষণা দেওয়ার পর তারই অংশ হিসেবে এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে বলে নেতারা জানান। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি তফাজ্জল হোসেন রনোর নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

কার্যালয় পুনরায় চালুকে কেন্দ্র করে এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠিত হওয়ার প্রত্যয় লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত পাড়া এখন মবের মুল্লুক

1

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড, রায় প্রত্যাখ্যান করে ‘উই

2

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

3

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

4

মাইলস্টোন ট্র্যাজেডি: লাশ গুমের পরিকল্পনা যমুনায়, মূল হোতা আ

5

মুক্তিযুদ্ধের আলোচনায় হামলা ও লতিফ সিদ্দিকী গ্রেপ্তার; গণতন্

6

বাংলাদেশ-আমেরিকা মহড়া: শেখ হাসিনার সেই শঙ্কা কি এখন বাস্তব?

7

বিটকয়েন সম্পদ— যাদের নাম জড়ালো বিতর্কে

8

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

9

আফগানিস্তানের পথে হাঁটতে চায় মৌলবাদীরা, আফগান অভিজ্ঞতা কাজে

10

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

11

একের পর এক শিশু নিখোঁজ: রামিসার আগে ইব্রাহিম, পরে আলী—প্রশাস

12

ট্রাম্পের বার্তায় কূটনৈতিক শুভেচ্ছা নাকি চাপের ইঙ্গিত?

13

মৃত্যুদণ্ডের আসামি বাবরকে ফিরিয়ে দেশকে অস্থিতিশীল বানানোর চে

14

বাংলাদেশের মানবাধিকার সংকট: কণ্ঠরোধ, স্বাধীনতা হরণ, সর্বত্র

15

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

16

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

17

তারেক রহমান ও মির্জা আব্বাস দুটি আসন পাচ্ছে ঢাকায়

18

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা ফিরোজা

19

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

20