Insight Desk
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশে যখন একের পর এক মব সহিংসতা, হত্যা, ধর্ষণ এবং রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হচ্ছে, তখন এসব গুরুতর সংকট থেকে দৃষ্টি সরাতে পুরনো ‌‘গুজব যন্ত্রে’ ভরসা রাখছে ইউনূসপন্থী চক্র। সাবেক সিইসি কে এম নূরুল হুদা কিংবা লালমনিরহাটে সংখ্যালঘু বাবা-ছেলের ওপর মব হামলা—এসব একক ঘটনা নয়, বরং গত ১০ মাস ধরে ধারাবাহিকভাবে সংঘটিত হচ্ছে। অথচ সরকারপক্ষের প্রেস সচিব শফিকুল আলম মবকে ‘প্রেসার গ্রুপ’ হিসেবে বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছেন।

এদিকে মব সহিংসতার পাশাপাশি ভয়াবহভাবে বেড়েছে খুন ও ধর্ষণের মতো অপরাধ। কুমিল্লার মুরাদনগরে সম্প্রতি এক সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত দশ মাসে বহু সংখ্যালঘু নারী নির্যাতনের শিকার হয়েছেন এবং শতাধিক বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের ঘটনাও দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। রোববার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়, অন্যদিকে নড়াইল থেকে উদ্ধার হয় স্নাইপার রাইফেল। বিস্ময়করভাবে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকেও উদ্ধার হয় একে-৪৭ এর একটি ম্যাগজিন—যার কোনো অস্ত্র লাইসেন্সের নথি নেই।

রাজনৈতিক মেরুকরণও প্রকট হয়ে উঠেছে। বিএনপিকে উপেক্ষা করে জামায়াতসহ একাধিক ইসলামী দলের সঙ্গে ছাত্র সংগঠকরা নতুন জোট গঠন করেছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন অপকর্ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া।

সরকার যখন সমালোচনার মুখে, তখন দৃষ্টি সরাতে সক্রিয় হয়ে ওঠে গুজব সন্ত্রাসের পুরনো চক্র। ‘ইউনূস গ্যাং’ হিসেবে পরিচিত এই গোষ্ঠীর সক্রিয় সদস্যরা হলেন- পিনাকী ভট্টাচার্য, কনক সারওয়ার এবং ইলিয়াস হোসেন—তিনজনই প্রবাসে অবস্থানরত এবং বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

সোমবার দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে পিনাকী লেখেন, "চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।" আরেক স্ট্যাটাসে খালেদা জিয়ার ছবি দিয়ে তিনি লেখেন, "নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি... যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর মর্যাদা নিরাপদ থাকবে।"

বিশ্লেষকদের মতে, এই ধরনের পোস্ট কোনো নিরীহ মতপ্রকাশ নয়, বরং জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচারণা। এই চক্রের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিতভাবে ছড়ানো হয় রাষ্ট্রবিরোধী গুজব, অপপ্রচার এবং বিভ্রান্তিকর তথ্য।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউনূস ঘনিষ্ঠ এই প্রোপাগান্ডা চক্র তিনটি মূল কৌশলে কাজ করে: প্রথমত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহের আওতায় আনা। দ্বিতীয়ত রাজনৈতিক নেতা ও প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণা। তৃতীয়ত গুজবনির্ভর ভবিষ্যদ্বাণীর মাধ্যমে অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করা।

নিরাপত্তা বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, এই প্রচার অভিযানে প্রধান উপদেষ্টা দপ্তরের ‘নীরব ভূমিকা’ রয়েছে বলেও কিছু কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিয়েছে। যদিও প্রকাশ্যে কোনো প্রমাণ মেলেনি, তবে বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার ও সহানুভূতি প্রকাশ স্পষ্ট হয়ে উঠেছে। এই গুজবযন্ত্রের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। গণতন্ত্র ও জাতীয় স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতি মারাত্মক হুমকি।

বিশ্লেষকদের মতে, এটি শুধু রাজনৈতিক কৌশল নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্রদ্রোহমূলক প্রচেষ্টা—যার লক্ষ্য রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করে দেওয়া।সময়ের দাবি হলো, এখনই এই গুজব যন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্র, জনগণ ও গণমাধ্যমকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। না হলে বিভ্রান্তির এই ছায়া গণতন্ত্র, নিরাপত্তা ও জাতীয় মর্যাদাকে গিলে ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

1

হামে শিশু মৃত্যুর মিছিল: ইউনূস সরকারের অব্যবস্থাপনা দায়ি বলে

2

ইউনূসের এক বছরে দেশ অন্ধকারে, অর্থনীতি ধ্বংস

3

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

4

বাংলাদেশে আল-কায়েদা নেটওয়ার্ক বড় হচ্ছে, জঙ্গি আবদুল্লাহ ম

5

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

6

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৃষকের পাশে ছাত্রলীগ, সারাদেশে প্রশংস

7

শেখ হাসিনা ও পরিবারের সাজা: ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে আওয়া

8

শেখ হাসিনার প্রত্যাবর্তনই প্রমাণ করবে তিনি স্বৈরাচার ছিলেন ন

9

আমেরিকা থেকে যুদ্ধবিমান কেনাতেই কি এই বিমান বিধ্বস্তের পরিকল

10

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোপালগঞ্জে সেনাবাহিনীর নৃশংসতা, আন্তর

11

শেষ সময়ে হরিলুট চালাচ্ছে ইউনূস বাহিনী

12

ইউনূসের বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম

13

৭০ আসনের ৪০ শতাংশে অনিয়মের অভিযোগ: টিআইবি

14

জুলাই মামলার ভয় দেখিয়ে আড়াই কোটি টাকার বেশি চাঁদাবাজি — নেপথ

15

ডাকরা গণহত্যা: মুক্তিযুদ্ধের এক বিভীষিকাময় অধ্যায়

16

রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন

17

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ২০২৪ সালে বাস্তুচ্যুত এক লাখ ৫৯

18

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

19

চাঁদাবাজি আমি করতে দিছি’ বিএনপি নেতার স্বীকারোক্তিতে ক্ষোভে

20