Insight Desk
প্রকাশ : Oct 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারাকান্দায় প্রবাসীর উদ্যোগে সড়ক মেরামতে স্বস্তি অটোচালক ও এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধলীরকান্দা (শাশিরকান্দা) ও গালাগাঁও ইউনিয়নের দর্জিগাতি ও চরারকান্দা এলাকার অটোচালক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে স্বস্তির ব্যবস্থা হয়েছে। স্থানীয় দক্ষিণ কোরিয়া প্রবাসী জনাব তফাজ্জল হোসেন রনো' উদ্যোগে তারাকান্দা-দর্জিগাতি সড়কের শাশিরকান্দা অংশে বালি ফেলে চলাচলের উপযোগী করা হয়েছে

 একইসাথে কামারিয়া ইউনিয়নের চর-ফরিদপুর এলাকাতেও একই উদ্যোগ গ্রহণ করা হয়।

দীর্ঘদিন ধরে খানাখন্দ আর বর্ষার কাদায় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিনই অটোচালক ও যাত্রীরা পড়তেন চরম ভোগান্তিতে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, “বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যেত, গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। এখন কিছুটা হলেও স্বস্তি পেয়েছি।”

অটোচালক শহিদুল ইসলাম জানান, “আমরা বারবার দাবি জানিয়েছিলাম। অবশেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, এজন্য আমরা সবাই খুশি।”

এ উদ্যোগের জন্য ধলীরকান্দা, দর্জিগাতি, চরারকান্দা এবং চর-ফরিদপুর এলাকার মানুষ প্রবাসী তফাজ্জল হোসেন রনো’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এ অস্থায়ী সমাধানের পাশাপাশি স্থায়ীভাবে সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগও দ্রুত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলায় জেলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ

1

মার্কিনিরা কোথায় বিনিয়োগ করেছে তা দেখাতেই আয়োজিত হচ্ছে রোহিঙ

2

‘ধন্যবাদ পাকিস্তান’ মন্তব্যে আসিফ নজরুলকে ঘিরে তীব্র সমালোচন

3

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা,

4

বিশাখাপত্তনমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ভারত–বাংলাদেশ ন

5

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

6

মদ-যৌনতায় আচ্ছন্ন আসিফসহ এনসিপির নেতারা, ইন্টারকন্টিনেন্টালে

7

ধানমন্ডি ৩২-এ ৭ মার্চ ফুল দিতে গিয়ে আটক: ক্ষতিগ্রস্ত পরিবার

8

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

9

ইউনূস কারো নয়: ক্ষমতার খেলায় এক স্বার্থপর মুখ

10

রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন

11

ধর্ষণের শিকার ১০ বছরের শিশু এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা

12

পালানোর আগে ব্যাংক ফাঁকা করার গোপন মিশনে ইউনূস

13

রাজনীতির নামে সন্ত্রাস: বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিককে

14

নির্বাচনের সহিংসতা ভয়াবহ রূপ নিচ্ছে: জানুয়ারিতেই নিহত ১১

15

জঙ্গিবাদের উত্থানে দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন

16

গোপালগঞ্জে গণহত্যা চালানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয়

17

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

18

সাঙ্গপাঙ্গদের ভুলে শুধু নিজের আখেরটাই গোছালেন ইউনূস

19

ইউনূসের আশকারায় মবের রাজ হাসনাত, রুখবে কে?

20