Insight Pulse
প্রকাশ : Oct 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনির তরুণ ছাত্রলীগ কর্মী মো. রাকিব (১৭) বিএনপি-জামায়াতের হামলায় গুরুতর আহত হয়ে পুলিশের অবহেলায় মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রাকিব ওয়ার্ড ছাত্রলীগের কর্মী এবং বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সেভেন মার্কেট এলাকায় স্থানীয় যুবদল নেতা লিটন ওরফে “জুতাচোর লিটন” এর নেতৃত্বে বিএনপি-জামায়াতের একদল কর্মী রাকিবের ওপর হামলা চালায়। তারা বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করে এবং পরে আকবর শাহ থানা পুলিশের হাতে তুলে দেয়।

পরিবারের দাবি, রাকিবের নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসা না দিয়ে সরাসরি জেলহাজতে পাঠায়। এতে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ২১ অক্টোবর ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।

রাকিবের মৃত্যুর পর বিশ্ব কলোনি এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবার, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতারা বলেন, “রাজনৈতিক হামলার শিকার রাকিবকে সময়মতো চিকিৎসা দিলে হয়তো তাকে বাঁচানো যেত।”

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, “রাকিবের নামে মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার দেখানো ও চিকিৎসা না দেওয়া, এটি মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।”

মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, একজন আহত কিশোরকে চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানো প্রশাসনিক দায়িত্বহীনতার উদাহরণ। তারা ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের যে প্রবণতা চলছে, রাকিবের মৃত্যু সেই অমানবিক ধারাবাহিকতারই প্রতিফলন।

এ বিষয়ে আকবর শাহ থানা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াশিংটনে ‘কংগ্রেশনাল ব্রিফিং’: বাংলাদেশের ভোট ‘প্রশ্নবিদ্ধ

1

জাতিসংঘের নগ্ন হস্তক্ষেপে বিপন্ন বাংলাদেশের সার্বভৌমত্ব

2

বাংলাদেশের মানবাধিকার সংকট: কণ্ঠরোধ, স্বাধীনতা হরণ, সর্বত্র

3

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

4

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

5

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

6

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার রাজনীতিতে এনসিপি: মাসুদ কামালের ক

7

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

8

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. ইউনূসের অনৈতিক সুবিধা

9

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

10

খলিলুরে বিএনপিতে অস্বস্তি

11

বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার হলে প্রভাব পড়বে ভারতেও: শেখ হাস

12

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

13

আড়াই বছর আত্মগোপনের পর বাড়ি ফিরেছিলেন, সেই রাতেই ঘরে ঢুকে যু

14

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

15

নির্যাতন-অবমাননার চাপে ভেঙে পড়ছে পুলিশ: “বানরের মতো খাঁচায় ব

16

গণভোটের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

17

সেবা নিতে হয় ঘুষ দিয়ে, মত প্রকাশেও শ্বাসরোধ

18

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে খারাপ সময়: আফগানিস্তানের বিপক্ষে

19

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে মহাদুর্নীতি: পদোন্নতির না

20