Insight Desk
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার লালমোহন উপজেলায় যুবদলের নেতার ছেলে হলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

ভোলার লালমোহন উপজেলায় নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সম্প্রতি ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়া জোবায়ের হোসেন রাসেলের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গত ৩১ জুলাই ২০২৬ ইং তারিখে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক হিমেলের স্বাক্ষরে লালমোহন উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন জোবায়ের হোসেন রাসেল।

অভিযোগে উঠেছে, রাসেলের বাবা মোঃ হানিফ হাওলাদার থানা যুবদলের সাবেক নেতা। তাঁর বড় ভাই আব্দুলাহ আল নোমান বর্তমানে লালমোহন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁর বোন-জামাই সেলিম হাওলাদার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। এবং তার নেতৃত্ব বিএনপির সকল সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযোগকারীদের দাবি, পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

স্থানীয় ছাত্রলীগের কর্মীদের দাবি ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান ও সাধারণ সম্পাদক হিমেল এর বিরুদ্ধে ১০ লাখ টাকার অর্থনৈতিক লেনদেন এর মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় স্থানীয় তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

তারা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

1

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

2

বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী সমঝোতা ভঙ্গের অভিযোগ

3

অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার: উদ্বেগজনক চিত্

4

কক্সবাজারে মৌলবাদী হুমকির পর খুন হলেন যুবলীগ নেতা

5

রাষ্ট্রের ট্যাক্স অফিস এখন নিলামে : এনবিআরের চেয়ারম্যান পদে

6

আরাকার সেনা অনুপ্রবেশে পাহাড়ে অশান্তি

7

‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই’ -ব্যারিস্টার মাহমুদ

8

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

9

শিক্ষার আড়ালে বোমা তৈরির কার্যক্রম: মাদ্রাসায় ছড়ানো হচ্ছিল জ

10

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

11

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

12

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

13

শেখ হাসিনার প্রত্যাবর্তনই প্রমাণ করবে তিনি স্বৈরাচার ছিলেন ন

14

বাংলাদেশ-পাকিস্তান এক করার মিশন নিয়ে ঢাকায় পাকিস্তানের পররাষ

15

অর্থনীতির স্থবিরতায় বেকারত্ব বেড়েছে: নতুন বিনিয়োগ ও দক্ষ মান

16

রাষ্ট্রপতি অপসারাণে জনমত তৈরির চেষ্টা, নিশ্চুপ সেনাবাহিনী

17

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

18

যেকোনো সময় শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’

19

হোটেল ওয়েস্টিনে নাগরিকমৃত্যু নিয়ে মার্কিন দূতাবাসের মিথ্যা

20