Insight Pulse
প্রকাশ : Oct 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণ, টাকার বিনিময়ে মীমাংসায় জামায়াত নেতা

সংবাদ প্রতিবেদন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী এক বৃদ্ধ, যিনি ঘটনার পরও এলাকায় অবাধে চলাফেরা করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর বিকেলে ওই শিক্ষার্থী অন্যান্য শিশুদের সঙ্গে মাঠে খেলতে গেলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করে। পরবর্তীতে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।

ভুক্তভোগী শিশুর পিতা অভিযোগ করে বলেন, “স্থানীয় জামায়াত নেতা ফরহাদসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি টাকা দিয়ে মীমাংসা করার প্রস্তাব দেন।” তিনি আরও জানান, তাদের উদ্দেশ্য ছিল ঘটনা যেন প্রকাশ না পায়।

অভিযুক্তের ছেলে রাজু দাবি করেন, “বিষয়টি ইতিমধ্যে পারিবারিকভাবে মিটমাট হয়েছে, এখন মিডিয়ার হস্তক্ষেপের দরকার নেই।” এদিকে, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

স্থানীয়রা মনে করছেন, প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আবার সাধারণ রোগীদেরও হবে কবে?

1

চীনের সঙ্গে তিস্তা চুক্তি, হুকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব

2

উন্নয়নের নামে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক নামকরণ: উন্নয়নের নাম

3

৩০ লাখ টাকা জরিমানা, তবুও কি শিক্ষা হবে বিএনপির?

4

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

5

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে

6

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

7

রাষ্ট্রপতির বাণী কি উপদেষ্টা মাহফুজ আলম লিখে দিলেন?

8

চরমোনাই নেতার মেয়ের নৌবাহিনীতে কমিশন লাভ: ওয়াজ ও বাস্তবতার ‘

9

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

10

নাহিদ ইসলাম ছাত্রলীগ দিয়ে দল বড় করতে চায় - আবদুর নুর তুষার

11

মায়ের জানাজাতেও হাতকড়া: আওয়ামী লীগ করাই কি এখন অপরাধ?

12

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

13

ময়মনসিংহের ফুলপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার

14

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

15

বিশাখাপত্তনমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ভারত–বাংলাদেশ ন

16

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা, ২০২৫ সালে উর্ধ্বম

17

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

18

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

19

ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করবে সরকার, উঠছে সমালোচনার ঝড়

20