Insight Pulse
প্রকাশ : Oct 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদে সই করবে না গণফোরাম ও বামপন্থি চার দল

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই সনদ’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন বিরোধ দেখা দিয়েছে। গণফোরামসহ বামপন্থি চারটি রাজনৈতিক দল শুক্রবার নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে।

গতকাল (১৫ অক্টোবর) বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ঐকমত্য কমিশনের আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এর কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা পাঁচটি দল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জন করছি।”

সই না করার সিদ্ধান্ত নেওয়া দলগুলো হলো:

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ জাসদ এবং গণফোরাম।

মাসুদ রানা বলেন, “সংবিধানের মূলনীতির আলোচনা এই সনদের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত নয়। আদর্শিক ও রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও এসব বিষয় আলোচনায় তোলা অনুচিত। তাই আমরা চারটি দল বৈঠক থেকে ওয়াকআউট করি। এর বাইরে আরও দুটি দল ‘নোট অব ডিসেন্ট’ দেয়।”
তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা ছিল, ঐক্যমতের বাইরে থাকা বিষয়গুলো বাদ দিয়ে সনদ চূড়ান্ত করা হবে। কিন্তু খসড়ায় সে প্রতিফলন দেখা যায়নি। জাতি গঠনের ইতিহাসও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।”

এদিকে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম হুঁশিয়ারি দিয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত না হলে তারা এতে স্বাক্ষর করবে নাঅন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামাতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মধ্যেও জুলাই সনদ নিয়ে মতভেদ দেখা দিয়েছে, যা এই সনদ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

1

রাষ্ট্রের ট্যাক্স অফিস এখন নিলামে : এনবিআরের চেয়ারম্যান পদে

2

চুক্তির ফাঁদে বেশি দামে কেনা হচ্ছে আমেরিকান গম: ইউনুস সরকারে

3

ইউনূসের প্রটোকল আইন ও ‘সেইফ এক্সিট’ নিয়ে প্রশ্ন

4

বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল

5

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

6

ফেসবুক পোস্টে গ্রেফতার বাড়ছে, মতপ্রকাশে শঙ্কা

7

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবী দেশের বিশিষ্ট নাগরিকদের

8

এনসিপি নেতা মুনতাসিরের হুঁশিয়ারি: ‘জুলাইয়ের গাদ্দারদের সব বে

9

ভারতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল

10

৫ আগস্ট ২০২৪–এর পর বাংলাদেশ কী হারাল?

11

রঙিন বিপ্লবের ধূসর ছায়া: চরমপন্থার সন্ধিক্ষণে বাংলাদেশ?

12

জাতীয় নাগরিক পার্টিকে ‘নবজাতক দল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনায়

13

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার, গন্তব্য আরাকান

14

কঠিন মুহুর্তে আবারও বাংলাদেশের পাশে ভারত

15

উপদেষ্টা আসিফের মদদে কুমিল্লায় হিন্দু নারী গণধর্ষণের শিকার!

16

উপদেষ্টার মন্তব্যে বিতর্ক: 'আমি ফার্মের মুরগি খাই না, পাহাড়

17

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

18

বিএনপিকে জলাঞ্জলি দিয়ে এসেছে তারেক, গেইনার শুধুই ইউনুস

19

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

20