Insight Desk
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাস ক্ষমা করে না, ২০২৬ সালের নীলনকশার নির্বাচন, সেনাবাহিনী ও প্রশাসনের দায়

নিজস্ব প্রতিবেদক 

ইউনুস সরকারের অভিযোগ ছিল একতরফা নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সহায়তা করেছিলেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা; ডিসি–এসপি থেকে শুরু করে আমলাতন্ত্রের বিভিন্ন স্তর পর্যন্ত। সে সময় কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, তবুও সেই নির্বাচনগুলো ইতিহাসে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে।

অথচ ২০২৬ সালের নির্বাচন আয়োজন করা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ও আরও গুরুতর বাস্তবতায়। এবার একটি প্রধান রাজনৈতিক দলকে জোরপূর্বক বাইরে রেখে, একটি অসাংবিধানিক ও পুতুল সরকারের অধীনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এটি আর কেবল একতরফা নির্বাচন নয় বরং পরিকল্পিতভাবে নির্মিত একটি নীলনকশার নির্বাচন বলেই প্রতীয়মান হচ্ছে, যেখানে প্রশাসন ও নিরাপত্তা কাঠামোর ভূমিকা নির্ধারিত করে দেওয়া হয়েছে।

ইতিহাস যদি তার নিজস্ব নিয়মে বিচার করে, তবে ২০২৬ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কর্মকর্তা, প্রশাসনিক সহযোগী, আইনশৃঙ্খলা বাহিনী এমনকি নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিণতি ভিন্ন হবে—এমন নিশ্চয়তা নেই। বরং অতীত অভিজ্ঞতা আমাদের উল্টো কথাই শেখায়।

২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা বহু সচিব, ডিসি ও এসপি পরবর্তীতে চাকরি হারিয়েছেন, ওএসডি হয়েছেন, মামলার আসামি হয়েছেন কেউ কেউ কারাবরণও করেছেন। এমনকি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারদেরও অপমান ও আইনি জটিলতার মুখে পড়তে হয়েছে। অর্থাৎ, ক্ষমতার সময়কার আনুগত্য কখনোই পরবর্তী সময়ে দায়মুক্তির নিশ্চয়তা দেয়নি।

এই বাস্তবতা একটি কঠোর বার্তা দেয়—নির্বাচন কোনো ব্যক্তি, দল বা অস্থায়ী সরকারের স্বার্থে নয় এটি রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধ একটি সাংবিধানিক প্রক্রিয়া। আজ যারা ক্ষমতার ছায়ায় নিজেদের নিরাপদ ভাবছেন, ইতিহাস তাদের সেই নিশ্চয়তা দেয় না।

সময় বদলায়, সরকার বদলায়, কিন্তু ইতিহাসের হিসাব শেষ পর্যন্ত দিতেই হয়। ২০২৬ সালের নির্বাচন পরিচালনায় যুক্ত সেনাবাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের জন্য এটাই চূড়ান্ত বাস্তবতা। সিদ্ধান্ত আজ নেওয়া হচ্ছে, কিন্তু তার বিচার হবে আগামী দিনে ইতিহাসের আদালতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর (অব.) রফিকুল ইসলাম চট্টগ্রামের প্রথম সশস্ত্র বিদ্রোহের

1

পারিবারিক সিন্ডিকেট গড়ে ১৪০০ কোটি টাকা পাচার: নেপথ্যে আসিফ ন

2

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে ডা. রাফাত

3

কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না বিএনপির চাঁদাবাজি, জনবিস্ফোরণের

4

জামায়াতের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে প্রথম আলো-ডেইলি স্টার

5

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

6

ইউনূসে হতাশ বাংলাদেশ, জনপ্রিয়তা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার

7

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কিভাবে ত্বরান্বিত হলো?

8

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

9

কূটনৈতিক অনিশ্চয়তায় বড় ধাক্কা: ইতালি থেকে ফেরত পাঠানো হলো ১২

10

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

11

জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে ইসি-কে সরোয়ার তুষা

12

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

13

ইউনূসের কাছ থেকে মোটা অংকের কমিশন নিয়েছেন তারেক, গ্যাঁড়াকলে

14

শেখ হাসিনার কথিত ‌‘লিকড অডিও’র রহস্য ফাঁস

15

ভাইরাল সেল্ফি ও দ্বিমুখী মানদণ্ড: প্রিয় মুনামীর–সাদিক কায়েমক

16

সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পুনর্বিন্যাস: নেতৃত্ব কাঠামোয় কৌশ

17

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

18

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

19

ড. ইউনূসের নেতৃত্বে অর্থনীতি স্থবির, বেকারত্ব ও দারিদ্র্যের

20