Insight Desk
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিপদে পড়লেই আওয়ামী লীগের কথা মনে পড়ে ইউনূসের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে চরম শোক ও উত্তেজনা বিরাজ করছে। একদিকে লাশ গুমের অভিযোগ, অপরদিকে দুর্ঘটনার পর সরকারের ব্যর্থতার দায়ে শিক্ষার্থীদের সচিবালয়ে বিক্ষোভ ও হামলার ঘটনায় সারাদেশে এক ধরনের হযবরল পরিস্থিতি তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ইউনূস। দলগুলো হলো—বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার আরও ১২টি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, সংকটে পড়লেই ইউনূস ফিরে যান সেই পুরোনো দলের কাছেই—যাদের সহায়তায় তিনি ক্ষমতায় এসেছিলেন। আর পরিস্থিতি উত্তপ্ত হলেই দেওয়া হয় তথাকথিত ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্যের’ ডাক।
সরকারি তথ্য অনুযায়ী, বুধবার (বেলা ১১টা পর্যন্ত) নিহতের সংখ্যা বলা হয়েছে ২৯ জন। অথচ আইএসপিআর মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিহতের সংখ্যা জানিয়েছিল ৩১ জন। শুধু নিহত নয়, আহতের সংখ্যার ক্ষেত্রেও দেখা গেছে বিস্তর গরমিল। এই বিভ্রান্তিকর তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব ও বিভ্রান্তি।

এদিকে, শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮০ জন শিক্ষার্থী। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে।

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবিসহ তিনটি দল।

তবে সংকট সমাধানের পরিবর্তে আবারও ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’-র নাটক মঞ্চস্থ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা শুধু ঐক্যের কথা বলেননি, তিনি চান দলগুলোর ঐক্যটা আরও দৃশ্যমান হোক।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ফ্যাসিবাদ প্রতিরোধ কিংবা গঠনমূলক কর্মসূচি যেকোনো প্রসঙ্গে দলগুলো একসঙ্গে থাকলে জনগণের মধ্যে স্বস্তি আসবে। সব দলকে একত্রে দেখে জনগণ খুশি হবে।”
তবে বিশ্লেষকদের মতে, বাস্তবে এই ঐক্য জনগণের স্বার্থে নয়, বরং রাজনৈতিক সংকট থেকে চোখ ঘোরাতে এবং সমালোচনার মুখে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’-র লেবাসে পুরনো ধোঁকাবাজির চর্চা মাত্র। যখনই জনগণ সরব হয়, তখনই এই নাটকীয় ঐক্যের গল্প শোনান ইউনূস ও তার ঘনিষ্ঠরা।

বিশ্লেষকেরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ইউনূস সরকারের কর্মকাণ্ড জনগণের আস্থা হারানোর পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে, বিমান দুর্ঘটনার পর নিহত ও আহতের সংখ্যা নিয়ে গড়মিল, শিক্ষার্থীদের ওপর দমনপীড়ন এবং পরীক্ষার প্রশ্নে প্রশাসনের উদাসীনতা জনমনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে।

তারা বলছেন, যখন জনগণ সরব হয়, তখনই ইউনূস সরকার কথিত ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গল্প সামনে আনে। এটি একটি পুরনো কৌশল—সংকট থেকে দৃষ্টি সরাতে এই নাটক সাজানো হয়। বাস্তবে ঐক্য বা সংলাপের মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার কোনো সদিচ্ছা এই সরকারের নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকনির্ভর অর্থনীতিতে চাপে বাংলাদেশ: ভারতের কৌশলে ধীরে ধীরে

1

বেরিয়ে আসছে ছাত্রলীগের গুপ্ত শিবিরের ভয়াবাহ তথ্য, ফেঁসে গেলে

2

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

3

আওয়ামী লীগ আমলে চালু হওয়া ১৪ হাসপাতালের আইসিইউ এখন বন্ধ, বাড়

4

তৃণমূলের আস্থার প্রতীক নুর মিয়া, ঐক্যবদ্ধ যুবলীগের লক্ষ্য এখ

5

জামিন মিলেও স্বাধীনতা নেই: গায়েবী মামলার ফাঁদে আটকে মৃত্যুপথ

6

আওয়ামী লীগের আহ্বান: ইউএনডিপি নির্বাচন সহায়তা স্থগিত করুক

7

আহত শিক্ষার্থীদের নামে এনসিপির জন্য ফান্ড তুলতে গিয়ে ধরা খেল

8

বিএনপির মোতাহার-শাকিল গ্রুপের উত্তেজনায় তারাকান্দায় ১৪৪ ধারা

9

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

10

মরিচের ঝালে কাঁদছে দেশ, রাজত্ব করছে বিএনপি-জামাতের লুটেরা জো

11

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

12

হাতিয়ায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণের অ

13

পুলিশ নয় আবু সাঈদের হত্যাকাণ্ডে জড়িত শিবির!

14

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল: “প্রেস সচিব উন্মাদের মতো উল্

15

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

16

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

17

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

18

মব–শাসনের রক্তাক্ত বাস্তবতা, বিষবৃক্ষের ফল কুড়াচ্ছে সমাজ

19

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

20