Insight Desk
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে রোজাদারের মাঝে ইফতার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার ময়মনসিংহে ইফতার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের আহবায়ক ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি তফাজ্জল হোসেন রনো’র উদ্যোগ ও সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির আওতায় ময়মনসিংহের বিভিন্ন স্থানে দুই হাজারের অধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। এর মধ্যে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে প্রায় ১,০০০ জন, ফুলপুর উপজেলায় প্রায় ৫০০ জন এবং ময়মনসিংহ মহানগর এলাকায় আরও প্রায় ৫০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির খান-এর নেতৃত্বে ময়মনসিংহ মহানগর এলাকায়, এছাড়া এলাকাবাসীর উদ্দ্যোগে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নে ইফতার বিতরণ কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে ফুলপুর উপজেলা যুবলীগের উদ্যোগে সোহানুর রহমান সোহাগের নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গরিব, অসহায় ও দুঃখী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে শতাধিক হাফেজে কোরআনের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা বলেন, পবিত্র রমজানে এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

1

গোপালগঞ্জকে অশান্ত করতে এনসিসি ও ইউনূস গংয়ের পরিকল্পিত হত্যা

2

জেলে আটক স্বাস্থ্যের ঠিকাদারের সঙ্গে নীলফামারী জেনারেল হাসপ

3

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

4

প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধা ফিরোজা

5

জুলাই আন্দোলন: সামনে থেকে নেতৃত্ব দেয় জামায়াত

6

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্

7

বিএনপির মোতাহার-শাকিল গ্রুপের উত্তেজনায় তারাকান্দায় ১৪৪ ধারা

8

বিভুরঞ্জনকে হুমকির পরেই মেঘনায় লাশ, অভিযোগের তীর প্রেস সেক্র

9

৭৫ থেকে ২৪ একই সূত্রে গাঁথা

10

জামায়াত নেতাকে নিয়ে সটকে পড়লেন স্বার্থপর ইউনূস, বিপাকে এনসিপ

11

কেনো পররাষ্ট্র, স্বরাষ্ট্র আর আইন মন্ত্রণালয় শেষ করে দিতে চা

12

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

13

ইউনুসের গাফেলতি ঢাকতে হামে মৃত শিশুদের লাশের ওপর বিএনপি-জামা

14

কিশোরগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: জামায়াত কর্মীর বিরুদ্

15

আমেরিকার গণমাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের খবর ফাঁস করলেন ইউনূস

16

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

17

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

18

মন্ত্রীর দখলে বনের ১৩১ একর - সাথে সেই জঙ্গল মনির, সেই বাউন্ড

19

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

20