Insight Desk
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুল্ক চুক্তি হবে ভার্চুয়ালি, তবু ওয়াশিংটন যাচ্ছেন পাঁচ কর্মকর্তা—উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি আগামী ৯ ফেব্রুয়ারি ভার্চুয়ালি সই হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির ট্রেড রিপ্রেজেন্টেটিভ (মন্ত্রী পদমর্যাদা) জেমিসন গ্রিয়ার এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন এই চুক্তিতে সই করবেন বলে জানা গেছে। তবে চুক্তিটি ভার্চুয়ালি সই হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফরে যাচ্ছেন—এ নিয়ে প্রশাসনের ভেতরেই প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। সূত্র জানায়, বাণিজ্য উপদেষ্টা কিংবা বাণিজ্য সচিব—কেউই এই সফরে যাচ্ছেন না। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ দল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার প্রয়োজনীয়তা কী—তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। দলটির অন্য সদস্যরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান। মন্ত্রণালয়–সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি কেবিনেটে শুল্ক চুক্তির অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এরপর সেই অনুমোদিত চুক্তির কপি নিয়ে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে যাবে। তবে চুক্তি যেহেতু ভার্চুয়ালি সই হচ্ছে, সেক্ষেত্রে একাধিক কর্মকর্তার বিদেশ সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। মন্ত্রণালয়ের ভেতরে গুঞ্জন রয়েছে, সরকারের মেয়াদের শেষ সময়ে দলবদ্ধভাবে এই সফরকে অনেকেই অপ্রয়োজনীয় বলে মনে করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, চুক্তির কপি বহনের প্রয়োজন থাকলেও একজন কর্মকর্তার সফরই কি যথেষ্ট ছিল না? এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের ছত্রছায়ায় ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির মহোৎসব

1

হাটহাজারীতে প্রশিক্ষণ দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত, শোক জানা

2

যেকোনো সময় শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’

3

শিবির কে প্রতিটি ক্যাম্পাসে হাজার বার গুপ্ত বলার ঘোষনা ছাত্র

4

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

5

দুর্ঘটনা’র আড়ালে সাজানো নকশা, গণতন্ত্র কি এখন জিম্মি?

6

আরাকার সেনা অনুপ্রবেশে পাহাড়ে অশান্তি

7

সারজিস আলমরা নব্য মোস্তাক, বললেন সাংবাদিক আনিস আলমগীর

8

শেখ হাসিনা ও পরিবারের সাজা: ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে আওয়া

9

১২ তারিখে সংসদে কোরআন যাবে নাকি মানব রচিত মতবাদ—সেটার পরীক্ষ

10

ঢাকার স্কুলে বিমান বিধ্বস্ত: শেখ হাসিনার শোক ও সহযোগিতার আহ

11

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি: রাজনীতিতে নতুন বিতর

12

৫ আগস্ট: দৃশ্যপটের আড়ালে জটিল বাস্তবতা

13

‘সনাতনদের গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ’ বিতর্কে তোলপাড়, মিরপুরে

14

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানু

15

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ইউনুস সরকারের নীরব সম

16

লুকিয়ে আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি, হুমকিতে বাংলাদেশের সা

17

হাসিনার চেয়েও বিএনপি কে বেশি ভয় পাচ্ছে জামায়াত-এনসিপি :গোলাম

18

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

19

আওয়ামী লীগবিহীন নির্বাচন দেশে সংকট ডেকে আনবে

20