Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোহাম্মদ নাঈম শেখ। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন বাঁহাতি ওপেনার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন কুমার দাসও ওয়ানডেতে জায়গা ফিরে পেলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার ১৬ জনের দল ঘোষণা করে বিসিবি। নিয়মিত অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এটিই হবে বাংলাদেশের প্রথম সিরিজ।
নাঈম, লিটন ছাড়াও স্কোয়াডে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়া দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে ছাড়াও প্রথম সিরিজ এটি। চোট থেকে সেরে উঠলেও সৌম্য সরকারকে দলে ফেরাতে আরও কিছুটা সময় নিতে চান নির্বাচকরা। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

দলে ফেরা নাঈম এখনও পর্যন্ত ৮ ওয়ানডে খেলে রান করেছেন ১৩.৫৭ গড়ে ৯৫। স্ট্রাইক রেট ৬০.৫০। সবশেষ ম্যাচটি খেলেছেন তিনি ২০২৩ এশিয়া কাপে।

এরপর ঢাকা প্রিমিয়ার লিগের গত দুই আসরে পাঁচশর বেশি রান করেন তিনি। ২০২৪ সালের লিগে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেন ৫৩৬ রান।

চলতি বছরের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ইনিংসে ২টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ ছিল ৬১৮ রান। স্ট্রাইক রেটের উন্নতি ছিল চোখে পড়ার মতো, ১২১.৮৯। নিরেট পরিসংখ্যানের বাইরে তার ব্যাটিংয়ের ধরনেও দেখা গেছে পরিবর্তন। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও বললেন, ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের খেলার ধরনে উন্নতির ছাপ দেখেছেন তারা।

নাঈমের মতোই ২০২৩ এশিয়া কাপে সবশেষ ওয়ানডে খেলেছেন শামীম। লোয়ার মিডল-অর্ডারে মাহমুদউল্লাহর অবসরে তার সামনে এখন আবার ওয়ানডে খেলার সম্ভাবনা। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দলের নিয়মিত মুখ ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন। এই সংস্করণে সবশেষ ৮ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৫ রান। সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর এবার ওয়ানডেতে নতুন শুরুর সুযোগ অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের।

লিটনের মতো হাসানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গী হতে পারেননি। তাসকিন আহমেদের অ্যাঙ্কেলের সমস্যা থাকায় ওয়ার্কলোড বিবেচনা করে বাড়তি পেসার নেওয়া হয়েছে দলে। তাই সুযোগ মিলেছে ২৫ বছর বয়সী পেসারের।

গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান তানভির। এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন ৬টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ১৩ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।
গত মাসে ঘরের মাঠে নিউ জিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ২ ম্যাচে ৫ উইকেট পান ২৮ বছর বয়সী স্পিনার। নাসুমের জায়গায় তানভিরকে নেওয়ার কারণ জানাতে গিয়ে দুই বাঁহাতি স্পিনারকে 'ঘুরিয়ে-ফিরিয়ে' খেলানোর কথা বলেন প্রধান নির্বাচক।

ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও সুযোগ পাননি নুরুল হাসান সোহান। লিটন ফেরায় দলে আর কোনো কিপার-ব্যাটসম্যানের প্রয়োজন তারা দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। একই মাঠে ৫ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে পাল্লেকেলেতে ৮ জুলাই শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

দলে ফিরলেন: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ

অবসর: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ

চোট: সৌম্য সরকার

বাদ: নাসুম আহমেদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির নিজামুদ্দিন দরগাহে বঙ্গবন্ধুর স্মরণে ইফতার মাহফিল অন

1

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

2

৭৫ থেকে ২৪ একই সূত্রে গাঁথা

3

আজ সিঙ্গেল ডে: প্রেম থাক বা না থাক, ভালোবাসাটা হোক নিজের সঙ্

4

সেনাবাহিনীকে দুর্বল করতে ইউনূস ব্রিগেডের নীলনকশা

5

ইউনূসের ছত্রছায়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী কিশোরগ্যাংয়ের দেশ

6

মন্ত্রীর দখলে বনের ১৩১ একর - সাথে সেই জঙ্গল মনির, সেই বাউন্ড

7

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

8

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

9

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

10

বিপদে পড়লেই আওয়ামী লীগের কথা মনে পড়ে ইউনূসের

11

শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, রূপপুরে ৬০ বছরের শক্তির মহাযাত্রা

12

আরব বিশ্বে বদলে যাচ্ছে সামাজিক বাস্তবতা, বাংলাদেশে বাড়ছে হিজ

13

গণতন্ত্র রক্ষায় লড়াইয়ে রাজপথে আওয়ামী লীগ

14

স্ট্যাটমেন্টে গোঁজামিল দিয়ে জাতিকে বোকা বানানোর চেষ্টায় মাহফ

15

আর কত প্রাণ ঝরবে? কাউসার হত্যায় প্রশ্নের মুখে অপশক্তি

16

বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকা বাইচ, শেষ পর্যন্ত ১৪৪ ধার

17

মক্কা চুক্তিতে বাংলাদেশ? বন্ধুত্বের আড়ালে কি নতুন সামরিক বলয়

18

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

19

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

20