Insight Pulse
প্রকাশ : Oct 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে শ্যামাপূজার মণ্ডপে সাংবাদিকের ওপর সাম্প্রদায়িক হামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে শ্যামাপূজার মণ্ডপে পূজারত অবস্থায় এক সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি–জামায়াত ও শিবিরপন্থী আসাদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল পূজা চলাকালে ওই সাংবাদিককে ঘিরে পিটিয়ে গুরুতর আহত করে। সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে উৎসারিত এই হামলায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার রেলগেট এলাকার শ্যামাপূজা মণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক লিটন কুমার চৌধুরী (৪৫) বাংলাদেশ ইনসাইডের সাংবাদিক এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূজামণ্ডপে প্রার্থনায় অংশ নেওয়ার সময় কয়েকজন যুবক লিটন চৌধুরীকে ঘিরে ‘আওয়ামী লীগের দোসর’ বলে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে। হামলাকারীরা তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু বলেন, “পূজার মণ্ডপে একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তি নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত। ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা গেছে—আমরা দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী জানান, “আসাদ বাহিনীর নেতৃত্বে এই সন্ত্রাসীরা শুধু সাংবাদিককেই নয়, হিন্দু সম্প্রদায়ের মানুষকেও ভয় দেখানোর চেষ্টা করছে। এটি পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতা।”

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “রক্তাক্ত অবস্থায় সাংবাদিক লিটন চৌধুরীকে থানায় আনা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

স্থানীয়রা জানান, পূজার সময় বারবার ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করে এমন হামলা সম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে উঠছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে প্রথম আলো-ডেইলি স্টার

1

ভাইরাল সেল্ফি ও দ্বিমুখী মানদণ্ড: প্রিয় মুনামীর–সাদিক কায়েমক

2

দাঁড়িপাল্লায় ভোট ও নগদ টাকার প্রতিশ্রুতি

3

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দে

4

সংঘর্ষ-গুলি, গ্রেপ্তার ও মৃত্যু: গোপালগঞ্জ কি যুদ্ধ ক্ষেত্র

5

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ছুরিকাঘাতে খুন, ছাদে মি

6

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

7

রাঙামাটিতে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের কারাদণ্ড

8

প্রয়াণে শূন্যতা, স্মৃতিতে অনন্ত প্রেরণা, গভীর শ্রদ্ধায় স্ম

9

বিএনপি-জামায়াত-এনসিপির চাঁদাবাজিতে অতিষ্ট দেশ, নিশ্চুপ প্রশা

10

ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রেই লোডশেডিং সমাধান খুঁজছে

11

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা জাহিদ মুন

12

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

13

বিএনপি-জামায়াতের মাধ্যমে ফের বাংলাদেশে জঙ্গি রপ্তানি করছে পা

14

ট্রাম্পের দরজা খুলল ভারতের জন্য, ধাক্কায় বাংলাদেশ ৩০ ট্রিলি

15

৫ আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ

16

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

17

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

18

এবার বাংলাদেশি সাংবাদিকদেরও T20 বিশ্বকাপ থেকে বাদ দিল ICC

19

মব উস্কে দেশ ধ্বংসের নীলনকশা করেছে ইউনূস গং

20