Insight Desk
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

⁨সনাতন ধর্মাবলম্বীদের অভিযোগ: ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদী অপপ্রচার চালানো হচ্ছে⁩

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে, ইসকনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে উগ্র হিন্দুত্ববাদী ও জঙ্গি তকমা লাগানো হচ্ছে। তারা বলেছে, এই অপপ্রচারের মাধ্যমে দেশে হিন্দু সংখ্যালঘুদের বিতাড়ন, সামাজিক ও ধর্মীয় হেনস্থা এবং ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হচ্ছে।

সোমবার রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানানো হয়। সংবাদ সম্মেলনে ইসকনের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেন, “ইসকন অরাজনৈতিক, অলাভজনক এবং মানবকল্যাণমুখী সংস্থা। আমরা যুগ যুগ ধরে শান্তি, অহিংসা ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে আসছি। আমাদের বিরুদ্ধে ছড়ানো সব অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। দেয়াললিখন, প্রচারপত্র বিতরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তায় বিক্ষোভ-মিছিলের মাধ্যমে সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। প্রকাশ্যে ইসকন ভক্তসহ হিন্দুদের হত্যার এবং মন্দির ধ্বংসের হুমকি দেওয়া হচ্ছে।”

সংবাদ সম্মেলনে তিন দফা দাবি জানানো হয়েছে:

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে দ্রুত চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

সব মন্দির, মঠ, আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করে ধর্মীয় সংখ্যালঘুর জানমালের সুরক্ষা নিশ্চিত করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসকনের সহসভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি হীরেন্দ্র নাথ বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন সরকার, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সেক্রেটারি মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মনিবন্ধন আছে, এনআইডি আছে, ফ্যামিলি কার্ডও আছে, এবার ৯ হাজ

1

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

2

চীনের সঙ্গে তিস্তা চুক্তি, হুকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব

3

'নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্র ব্যর্থ'- আসকের উদ্বেগ

4

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

5

অপকর্ম আড়ালেই ভরসা “গুজব যন্ত্রে”: সক্রিয় ইউনূস গোষ্ঠী

6

মালয়েশিয়ায় আটক ৩৬ জঙ্গিকে নির্দোষ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

7

অতিরিক্ত সচিব পদোন্নতিতে অর্থ লেনদেনের অভিযোগ, তালিকায় প্রেস

8

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

9

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি লিংকন গ্রেপ্তার, কারাগারে প্রের

10

ছাত্রশিবিরের ‘গুপ্ত’ কৌশল; ভিন্ন নামে ক্যাম্পাস নির্বাচন

11

''মোনামী ম্যামকে খা*তে মন চায়'', শিবিরকর্মীদের বিরুদ্ধে হয়রা

12

বাংলাদেশকে পাকিস্তান বানাতে ভয়াবহ ষড়যন্ত্র

13

১৫০ বিলিয়নের স্বপ্ন, রফতানিতে বাস্তবতা ভিন্ন?

14

বিরোধী দল দমনে পুলিশকে সরাসরি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত

15

আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিবৃতি

16

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদ

17

নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র–ভারতের নীরব কূটনৈতিক তৎপরতা, পুনর

18

আইনের চোখে ধুলো দিয়ে গুলশানের পার্ক গিলছে বিএনপির ষন্ডা-পান্

19

বিশাখাপত্তনমে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, ভারত–বাংলাদেশ ন

20