Insight Desk
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক ছুরিকাঘাতে খুন, ছাদে মিলল রক্তাক্ত লাশ

নিজস্ব প্রতিবেদক 

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদে খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো রাজ্জাক সাহেব বাসার ছাদে হাঁটতে যান। সকাল ৯টার দিকে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে ছাদে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টা থেকে ৯টার মধ্যে কেউ বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

স্থানীয় জনগণের অভিযোগ, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েছে। তারা দাবি করেন, এসব ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আল-কায়েদা নেটওয়ার্ক বড় হচ্ছে, জঙ্গি আবদুল্লাহ ম

1

ড. ইউনূসের নেতৃত্বে অর্থনীতি স্থবির, বেকারত্ব ও দারিদ্র্যের

2

ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার পথে বাঙালির অঙ্গীকার

3

আইজিপি বাহারুল ও এসবি চিফ গোলাম রসূলের বিরুদ্ধে মামলার আবেদন

4

৪৫ হাজার কোটি বকেয়া, লোডশেডিংয়ে জিম্মি বাংলাদেশ

5

শরীয়তপুরে অস্ত্র–গুলিসহ সাবেক ছাত্রদল নেত্রী ইলোরা গ্রেপ্তার

6

শেষ সময়ে হরিলুট চালাচ্ছে ইউনূস বাহিনী

7

আমেরিকান ষড়যন্ত্রে জাতিসংঘের সমর্থনে জামায়াতি চালে পতন হয় শে

8

প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগের আয়োজনে “মার্চ ফর বাংলাদেশ” কর্

9

শেখ হাসিনার সাহসী পদক্ষেপ, রূপপুরে ৬০ বছরের শক্তির মহাযাত্রা

10

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

11

ডাকসু নেত্রী রাফিয়ার বাসার ‘আগুন’ ও ‘ককটেল বিস্ফোরণ’: শিবিরি

12

চীনের সঙ্গে তিস্তা চুক্তি, হুকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব

13

বিরোধী দল দমনে পুলিশকে সরাসরি নির্দেশনা দিলেন স্বরাষ্ট্রমন্ত

14

গণতন্ত্র জোর করে প্রতিষ্ঠা করা যায় না, গণতন্ত্র গড়ে ওঠে জনগণ

15

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

16

ইউরোপের দরজায় কড়া নাড়ছে ইউনুস সরকার, দ্রুত FTA চায় ঢাকা

17

গোপন চুক্তির পরই আমেরিকান বোয়িং কেনা!

18

দেশ ধ্বংস করতে জামায়াত-শিবিরের ছাত্র-জনতার ব্যানার

19

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড, রায় প্রত্যাখ্যান করে ‘উই

20