Insight Desk
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সংঘর্ষ-গুলি, গ্রেপ্তার ও মৃত্যু: গোপালগঞ্জ কি যুদ্ধ ক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে রীতিমতো যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। গুলিবিদ্ধ হয়ে নিহতদের পরিবার জানিয়েছে, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

বুধবার এনসিপির সমাবেশ শেষে গাড়িবহর ফেরার পথে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। এক পর্যায়ে পৌরপার্ক এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারান নিরীহ পথচারীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে শহরজুড়ে কারফিউ জারি করা হয়, এখনও চলছে ১৪৪ ধারা।

নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযানে নামে। বাড়ি বাড়ি গিয়ে আটক করে শত শত মানুষকে। পুলিশ জানায়, এ পর্যন্ত ২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৯ শিশু রয়েছে। স্থান সংকুলান না হওয়ায় গ্রেফতারদের পিরোজপুর, বাগেরহাট ও যশোরে পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তিকে শিশুর জন্য দুধ কিনতে যাওয়ার সময়ও গ্রেফতার করা হয়।

এনসিপি নেতাদের গাড়িবহর আটকে জনতার প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয় শহর। নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশ কার্যালয়ে আশ্রয় নেয় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে তারা শহর ত্যাগ করেন।

মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, পুলিশ-আর্মি যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা যুদ্ধ ঘোষণা করব।বর্তমান পরিস্থিতিকে অনেকে সেই ঘোষিত ‘যুদ্ধের’ই ফল বলছেন।


ঘটনার দিনে তোলা একটি ৩২ মিনিটের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, গোপালগঞ্জ থেকে পালানোর সময় এনসিপির গাড়িবহরের একটি গাড়ি থেকে ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, গাড়িটি ব্যারিকেডে আটকে গেলে জনতা ইটপাটকেল ছুড়ে। একটি ইট গাড়ির কাচ ভেঙে দেয়। পরবর্তীতে গাড়ির আরোহীরা সেনাবাহিনীকে গুলি চালাতে চাপ দেয়। এক পর্যায়ে রাকিব নামে একজন বলেন, “এবার তাদের ফুল এক্সেস দেয়া হয়েছে গুলি করার, কিন্তু একটা গুলিও তারা করে নাই।”

এই বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীকে গুলি চালানোর ‘ছাড়পত্র’ দেয়া হয়েছিল। ভিডিওতে আরও শোনা যায়, গাড়ির আরোহীরা গুলির শব্দে উল্লাস করছে এবং পরে গোপালগঞ্জবাসীর বাড়িঘর জ্বালিয়ে দেয়ার পরিকল্পনা করছে।

একপর্যায়ে একজনকে ফোনে বলতে শোনা যায়- আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোনো লেস্পেন্সার রাখবো না। যেখানেই পাই, জবাই করবো। তুই রেডি রাখ, AK-47 সহ ৮০টা অস্ত্র রেডি রাখবি। চিরুনি অভিযান করবো ঢাকা শহর থেকে।”

এছাড়া ভিডিওতে সেনাবাহিনীর সংখ্যা ও সক্ষমতা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, কেন মাত্র একটি এপিসি দেয়া হলো, কেন হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়নি — তা নিয়েও হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তারা।

গাড়ির এক আরোহী বলেন, পলিটিক্স করতে নামলে ফার্স্ট এইড কিট সাথে রাখতে হয়। পরে থাকবে আর্মস আর বুলেটও। ৩১ মিনিটের দিকে রাকিবকে ঢাকায় তানভীর নামে একজনকে ফোনে বলতে শোনা যায়- পুরা ঢাকা শহর অচল করে দিবা। আওয়ামী লীগের যতগুলা আছে সব খুইজা মাইরা ফেল। এনসিপি ও ছাত্রদলসহ অন্যদের সঙ্গে সমন্বয়ের কথাও উঠে আসে কথোপকথনে।

প্রতিক্রিয়া ও প্রশ্ন

এ ঘটনায় প্রশাসনের নির্লিপ্ততা ও রাজনৈতিক দলের সশস্ত্র আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকরা। অনেকেই গোপালগঞ্জের পরিস্থিতিকে গাজা বা কাশ্মীরের সঙ্গে তুলনা করছেন। গুলিবর্ষণ, গণগ্রেফতার, নিখোঁজ, কারফিউ, এবং সেনা অভিযানে এই জেলা কার্যত বিচ্ছিন্ন এক অস্থিরতায় পরিণত হয়েছে। এখন প্রশ্ন উঠছে — গোপালগঞ্জ কি সত্যিই যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াই বছর আত্মগোপনের পর বাড়ি ফিরেছিলেন, সেই রাতেই ঘরে ঢুকে যু

1

ময়মনসিংহের ফুলপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার

2

পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশকে হাইজ্যাক করেছে জঙ্গিরা?

3

চুয়াডাঙ্গায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

4

ভারতবিদ্বেষের দামি মূল্য: দুবাই ঘুরে আসছে একই ভারতীয় চাল

5

তল্লাশি’র নামে হয়রানি? কিশোরগঞ্জে হিন্দু গ্রামে সেনাবাহিনীর

6

নোয়াখালীতে ভোটকেন্দ্র স্কুলে আগুন, শ্রেণিকক্ষ পুড়ে ছাই

7

জামায়াতের ইশতেহারে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা, তবু ভোটের

8

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

9

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আবার সাধারণ রোগীদেরও হবে কবে?

10

ইউরোপের দরজায় কড়া নাড়ছে ইউনুস সরকার, দ্রুত FTA চায় ঢাকা

11

অন্তর্বর্তী সরকারের এক বছর: প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ

12

টিকা নেওয়ার ৫ মাসেও কমেনি হাম: শিশু মৃত্যু ৯৮৬, কার্যকারিতা

13

‘সনাতনদের গরুর মাংস খাওয়ার আমন্ত্রণ’ বিতর্কে তোলপাড়, মিরপুরে

14

লুকিয়ে আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি, হুমকিতে বাংলাদেশের সা

15

দেশের মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, রাষ্ট্রায়ত্ত

16

ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল

17

পুলিশ কন্ট্রোলরুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ

18

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

19

নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা: আইজিপি

20