Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

যুক্তরাজ্যে জন্ম নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ডেভিড সিড লরেন্স মারা গেছেন। ৬১ বছর বয়স হয়েছিল তার। গতকাল রোববার গ্লুস্টারশায়ার কাউন্টি ক্লাব একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে। এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে হেডিংলি টেস্টে খেলছে ভারত-ইংল্যান্ড।

২০২৪ সালে মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন লরেন্স। এতে মস্তিষ্ক এবং স্নায়ুতে প্রভাব পড়ে। এখনও পর্যন্ত এর কোনও চিকিৎসা আবিষ্কৃত হয়নি।

ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন অনুপ্রেরণামূলক কাজ করেছেন তিনি। গ্লুস্টারশায়ারের প্রেসিডেন্ট ছিলেন তিনি। সময়ের থেকে এগিয়ে ভাবার জন্য তার খ্যাতি ছিল।

১৯৮৮-৯২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি। ২৮ বছর বয়সে তার ক্রিকেটজীবন শেষ হয়ে যায়। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়ে হাঁটুতে ব্যাথা পেয়েছিলেন। তাতেই তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটে।

ইংল্যান্ডে কাউন্টি সার্কিটে দ্রুততম বোলার হিসাবে পরিচিতি ছিল তার। ১৯৯১-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টের ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেন। সেখানে ৬৭ রানে ৪ উইকেট নেন। গ্লুস্টারশায়ারের হয়ে ২৮০টি ম্যাচে ৬২৫ উইকেট নিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অনুসন্ধানে ১০০ কোটির প্রকল্প ও ফয়েজ আহমেদ তৈয়্যব

1

স্বাধীন বাংলাদেশে আবারো 'রাজাকার' স্লোগান, জামায়াত-এনসিপির

2

ফের সক্রিয় জুলাইয়ের কুশীলবরা, এবার টার্গেটে খালেদা জিয়ার বাস

3

চুক্তির ফাঁদে বেশি দামে কেনা হচ্ছে আমেরিকান গম: ইউনুস সরকারে

4

বাংলাদেশে মবের নেতৃত্ব দিচ্ছে কারা? এর পেছনে কাজ করছে কোন শক

5

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বি

6

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

7

নেত্রকোনায় থানার পাশেই মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

8

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দে

9

মেজর (অব.) রফিকুল ইসলাম চট্টগ্রামের প্রথম সশস্ত্র বিদ্রোহের

10

বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় জামায়াত, বাস্তবায়নে তৎপর গুপ

11

রোহিঙ্গা সম্মেলন: দেশ ধ্বংসে অন্তর্বর্তী সরকারের সহায়তায় নতু

12

মার্কিন সেনাদের উপস্থিতির পর মাজারে বেড়েছে হামলা

13

গোপালগঞ্জে গুলি চালাল সেনাবাহিনী-পুলিশ, মামলা হচ্ছে আ.লীগ নে

14

‘ডোনাল্ড ট্রাম্প’ নামের কুরবানির পশু ঘিরে আলোচনা, সামনে এলো

15

সিলেট জেলে বন্দিদের নির্যাতন ও প্রশাসনিক অমানবিকতা, নেতৃত্ব

16

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

17

শেখ হাসিনার দূরদর্শিতা: শুধু টোলনির্ভর নয়, ভেবে রেখেছিলেন সা

18

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

19

জুলাই সনদে সই করবে না গণফোরাম ও বামপন্থি চার দল

20