Insight Desk
প্রকাশ : Jan 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনীতির উত্তাপের মাঝেও বিদ্যুতে ভারতের ওপর নির্ভরশীল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক| ঢাকা

রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেও বিদ্যুৎ খাতে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। রাজনৈতিক বক্তব্যে যতই ভারতবিরোধী সুর শোনা যাক না কেন, বাস্তবতা বলছে—বিদ্যুৎ সরবরাহে বাংলাদেশ এখন কাঠামোগতভাবে ভারতের ওপর নির্ভরশীল।

সরকারি ও বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, ২০২৫ সালে শুধু ভারতের আদানি গ্রুপের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকেই বাংলাদেশ আমদানি করেছে প্রায় ৮.৬৩ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ। যা দেশের মোট জাতীয় বিদ্যুৎ সরবরাহের প্রায় ১০ শতাংশের কাছাকাছি।

এর অর্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিল্প উৎপাদন, নগর জীবনের বিদ্যুৎ চাহিদা এবং দৈনন্দিন ব্যবহার নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ এখন কার্যত ভারতীয় বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
বিদ্যুৎ উৎপাদনে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে ধারাবাহিক ব্যর্থতার ফলে বাংলাদেশ ক্রমেই আমদানিনির্ভর হয়ে উঠেছে। আর সেই আমদানির বড় অংশই আসছে প্রতিবেশী ভারত থেকে।

 বিশেষজ্ঞরা বলছেন, এই নির্ভরতা আর সাময়িক নয়—এটি ধীরে ধীরে কাঠামোগত নির্ভরতায় রূপ নিচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি কৌশলগত দুর্বলতা তৈরি করতে পারে।

রাজনৈতিক অঙ্গনে যতই উত্তেজনাপূর্ণ বক্তব্য থাকুক, বাস্তবে বিদ্যুতের সুইচ ঘোরালেই নির্ভরতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। রাজনীতি একদিকে, আর জাতীয় প্রয়োজন অন্যদিকে—আর সেই প্রয়োজন মেটাতে আজ ভারতের ভূমিকা বাংলাদেশের জন্য অনস্বীকার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে ঢাবিতে মঞ্চ নাটক, প্রশাসনের দুর্বলতায় সংকটকে ছাত্র

1

ময়মনসিংহে ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

2

নির্বাচনের সম্ভাব্য সময় জানার পর আরও বেপোরোয়া বিএনপি

3

দুর্নীতিবাজ জঙ্গি উপদেষ্টা আসিফকে রুখবে কে

4

অন্তর্বর্তী সরকারের এক বছর: প্রত্যাশার সঙ্গে বাস্তবতার আকাশ

5

ধানমন্ডি লেকে আবারও ভাসমান মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

6

বিএনপির মন্ত্রী: ড. খলিলুর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

7

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

8

বৈষম্যবিরোধী ও এনসিপির চাঁদার টাকা যাচ্ছে কোথায়, ভাগ পায় কার

9

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

10

আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি—সিগন্যাল অমান্য করে উল্

11

শ্রমিকের পেটে লাথি মারতে দৃশ্যপটে আবারও হাজির বিএনপি-জামাত গ

12

“স্বৈরাচার নয়, তিনি স্থিতিশীলতার স্থপতি”- বিদেশি গণমাধ্যমের

13

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

14

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

15

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

16

আফগানিস্তানের পথে হাঁটতে চায় মৌলবাদীরা, আফগান অভিজ্ঞতা কাজে

17

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের

18

আহত শিক্ষার্থীদের নামে এনসিপির জন্য ফান্ড তুলতে গিয়ে ধরা খেল

19

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসী

20