Insight Pulse
প্রকাশ : Oct 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ঢাকাগামী শিক্ষকবাহী লঞ্চ আটকে দিল পুলিশ, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

নিউজ প্রতিবেদন:

বাড়িভাড়া বৃদ্ধি আন্দোলনে অংশ নিতে বরিশাল থেকে ঢাকাগামী সহস্রাধিক শিক্ষককে বহনকারী একটি লঞ্চ চাঁদপুরে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) ভোরে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

শিক্ষক সমন্বয় কমিটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোর ৪টার দিকে লঞ্চটি চাঁদপুরে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে দেয় এবং যাত্রীদের নামিয়ে লঞ্চ আটকে দেয়। পরে সহস্রাধিক শিক্ষককে সেখানে আটকে রাখা হয়। তার অভিযোগ, ঢাকাগামী অন্য কোনো লঞ্চেও শিক্ষকদের উঠতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় গিয়ে আন্দোলনে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের পথরোধ করেছে। এখন চাঁদপুরেই আটকে আছি।” এ ছাড়া ঝালকাঠি থেকেও ঢাকামুখী প্রায় পাঁচ শতাধিক শিক্ষককে স্থানীয় পুলিশ সুপারের নির্দেশে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ঢাকায় শাহবাগে অবস্থান কর্মসূচি ও অনশন আন্দোলন আজ অষ্টম দিনের মতো চলছে। সরকার সম্প্রতি বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দিলেও শিক্ষকরা এটিকে ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের মূল দাবি—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ নির্ধারণ।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এক প্রতিক্রিয়ায় বলেন, “৫ শতাংশ বাড়িভাড়া ভাতা আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হলেও মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”

আজ দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা শিক্ষাভবন অভিমুখে “ভুখা মিছিল” কর্মসূচি ঘোষণা করেছেন।

শিক্ষক নেতাদের অভিযোগ, অবৈধভাবে ক্ষমতায় থাকা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক শক্তি ব্যবহার করে ভিন্নমত দমন করছে। তাদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধে পুলিশের এই লঞ্চ আটক অভিযান সরকারের অগণতান্ত্রিক প্রবণতার আরেকটি উদাহরণ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

1

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

2

স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে ডিজি আবু জাফরের বিরুদ্ধে তদন্

3

চাঞ্চল্য ছড়ানো বিদেশি নথি ফাঁস: ড. ইউনূসকে ঘিরে প্রশ্ন, লবিং

4

দুর্নীতির কলঙ্কমুক্ত করেছিল বিএনপি? তারেক রহমানের দাবির বিপর

5

শেখ হাসিনা সরকারের মজুদেই চলছে দেশের খাদ্য ব্যবস্থা

6

আরও দুই মামলায় হাই কোর্টের জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, এখন

7

রিকশাচালক আজিজুর রহমানই বর্তমান বাংলাদেশের প্রতিচ্ছবি

8

জুলাই হত্যাকাণ্ডের রহস্য ফাঁস, এবার অ্যামোনেশন ম্যাগজিন মিলল

9

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

10

মার্কিন চুক্তি নিয়ে নতুন বিতর্ক: এলপিজি আমদানিতে বছরে ১৮ হাজ

11

বাংলাদেশের চলছে নারীদের বিরুদ্ধে গোপন যুদ্ধ

12

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি: রাজনীতিতে নতুন বিতর

13

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একের পর এক মিথ্যাচার করলেন ইউনূস

14

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

15

দিল্লির নিজামুদ্দিন দরগাহে বঙ্গবন্ধুর স্মরণে ইফতার মাহফিল অন

16

এক তীরে তিন শিকার: ভারত–ইইউ FTA-তে চাপে পাকিস্তান, বাংলাদেশ

17

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

18

১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট বর্জনের ডাক

19

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

20