Insight Desk
প্রকাশ : Oct 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নেতা তোফায়েল আহমেদ এখনো জীবিত, তবে অবস্থা ক্রিটিক্যাল

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন (ক্রিটিক্যাল) বলে জানিয়েছেন মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।

মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান জানিয়েছেন, আগের তুলনায় অবনতি ঘটেছে—তবে তিনি এখনো জীবিত।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডা. তৌহিদুজ্জামান বলেন, “রাত ৮টার দিকে তোফায়েল আহমেদের অবস্থা হঠাৎ খারাপের দিকে চলে গিয়েছিল। রক্তচাপ ও পালস নেমে গিয়েছিল। পরে কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়েছে, তবে সার্বিকভাবে তাঁর অবস্থা এখনও ক্রিটিক্যাল। আগের তুলনায় অবনতি ঘটেছে। তিনি এখনো জীবিত আছেন।”

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়লেও পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ এসব খবরের সত্যতা অস্বীকার করেছে।

হাসপাতালে অবস্থানরত তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীও নিশ্চিত করেছেন যে, “স্যার এখনও লাইফ সাপোর্টে আছেন। কোনো কিছু ঘটলে বা পরিবর্তন হলে পরিবার থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুহত্যাকারী ইউনূস সরকারের দেড় বছরের লুটতরাজ ও উপদেষ্টা মণ্

1

ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করবে সরকার, উঠছে সমালোচনার ঝড়

2

ইউনূস ম্যাজিকে খালি হাতে ফিরছেন প্রবাসীরা, দেশে ফিরে হচ্ছেন

3

মবের ওপর ভর করে টিকে আছে ইউনূস বাহিনী

4

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের

5

ইসকনকে জড়িয়ে মিথ্যা অপহরণের নাটক সাজালেন খতিব মোহেববুল্লাহ

6

নির্বাচন সামনে রেখে জানুয়ারিতে সহিংসতা দিগুণ, মানবাধিকার পরি

7

‘৩ দিনে কলকাতা দখল’-এর হুমকি থেকে ডাকাতির অভিযোগ: গ্রেপ্তারদ

8

১২ ও ৪ বছর আগে প্রয়াত দুই আওয়ামী লীগ নেতাকেও মামলার আসামি কর

9

চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা,

10

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

11

কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি ও রমজানকে ঘিরে মানবিক কর্মসূচ

12

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

13

ঈদে দেশবাসীকে শেখ হাসিনার শুভেচ্ছা, সংকট মোকাবিলায় ঐক্যের আহ

14

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

15

জঙ্গিবাদীদের আবাধ দৌরাত্ম; রহস্যজনক প্রশাসনের নীরবতা

16

দেড় ঘণ্টায় ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু, তাঁদের একজন আওয়ামী

17

জন্মনিবন্ধন আছে, এনআইডি আছে, ফ্যামিলি কার্ডও আছে, এবার ৯ হাজ

18

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

19

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

20