Insight Desk
প্রকাশ : Jun 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসের রাষ্ট্রীয় দুর্বলতায় বাড়ছে মন্দিরে হামলা; জঙ্গিবাদের আস্ফালন

নিজস্ব প্রতিবেদক 

অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলোর ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ রাজধানীর খিলক্ষেত এলাকায় অবস্থিত একটি সার্বজনীন দুর্গামন্দির ভেঙে ফেলা হয়েছে রেলওয়ের উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে।

গতকাল বৃহস্পতিবার কুড়িল থেকে খিলক্ষেত পর্যন্ত রেলের জমি থেকে ‘অবৈধ স্থাপনা’ উচ্ছেদের সময় এই মন্দিরটি গুঁড়িয়ে দেওয়া হয়। একই অভিযানে আরও কয়েকটি স্থাপনা ও অস্থায়ী দোকানপাট ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর ধরে খিলক্ষেতের ওই স্থানে দুর্গাপূজাসহ কালীপূজা অনুষ্ঠিত হয়ে আসছিল। যদিও মন্দিরটি ছিল অস্থায়ী এবং পাকা স্থাপনা ছিল না, তবে সম্প্রতি মন্দিরের চারপাশ টিন দিয়ে ঘিরে ইটের গাঁথুনির কাজ শুরু হয়। এই উন্নয়নকাজের জের ধরেই সোমবার রাতে অজ্ঞাত একটি দল  দাবি করে মন্দিরে ভাঙচুর করতে যায়।

সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—যদি রেলের জমিতে অবৈধ স্থাপনা থেকেই থাকে, তবে উচ্ছেদ অভিযান রেলওয়ে কর্তৃপক্ষের করা উচিত। কিন্তু সাধারণ মানুষের হাতে কেন হামলা?

মন্দিরে হামলা অরও কয়েকটি ঘটনা

গত বছরের সেপ্টেম্বরে পাবনার চাটমোহরের হান্ডিয়াল পশ্চিমপাড়ায়, ভদ্রা কালীমাতা মন্দিরে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তিনটি প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।

ওই বছরের নভেম্বরে পাথরঘাটায় শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে হামলা ও ভাঙচুর করা হয়, সেই সাথে মন্দিরের আশপাশের দোকান ও বাড়িও ভাঙচুর করা হয়

গত ডিসেম্বরে ধর্ম অবমাননার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুয়ারাবাজার উপজেলায় হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দিরে হামলা, লুটপাট করা হয়। এতে ২০-২৫টি মন্দিরে হামলার ঘটনা ঘটে। 

গত ফেব্রুয়ারিতে রাজশাহীর ফুদকিপাড়ায় সরস্বতীপূজার একটি মণ্ডপে স্থানীয় যুবকদের হামলায় সাউন্ডবক্স ভাঙচুর হয়। এরপর ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা বোয়ালিয়া থানা ঘেরাও করে বিচারের দাবি জানান।

একই মাসে পিরোজপুরের নাজিরপুর উপজেলায়, এক ব্যক্তির দোকান ও সংলগ্ন মন্দিরে হামলার ঘটনা ঘটে। বাধা দিতে গেলে কমপক্ষে ১০ জনকে মারধর করে আহত করা হয়।

এদিকে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট জানিয়েছে, শেখ হাসিনার সরকার পতনের পরের চার মাসে সারা দেশে ৬৯টি মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 জোটের অন্যতম সংগঠক গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী  বলেন, “গত ৫ আগস্ট থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে।”

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন ইউনূস প্রশাসনের সময়ে দেশে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। ৫ আগস্টের মাত্র দুদিন পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে সংঘবদ্ধভাবে ২০৯ জন বন্দির পালিয়ে যাওয়া এবং তার আগে নরসিংদীতে জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা গোটা নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে।

 এমন প্রেক্ষাপটে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগকে অনেকেই রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের পুনর্বাসনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, জঙ্গিদের সংগঠিতভাবে মুক্ত করে দেওয়া এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, অন্যদিকে রাজনৈতিক জঙ্গিবাদের উত্থান লক্ষ করা যাচ্ছে

এই প্রবণতা কেবল সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি নয়—এটি দেশের সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গিবাদীদের আবাধ দৌরাত্ম; রহস্যজনক প্রশাসনের নীরবতা

1

ইউনূসের কাছ থেকে মোটা অংকের কমিশন নিয়েছেন তারেক, গ্যাঁড়াকলে

2

ক্ষুধার জ্বালায় পিতা—খাবার দিতে না পেরে শিশুকন্যাকে হত্যা

3

যুক্তরাষ্ট্র চুক্তিতে রাজস্ব ঝুঁকি: বছরে ১,৩২৭ কোটি টাকা শুল

4

খলিল-ইউনূসের প্রেস উইংয়ের মিথ্যাচার উন্মোচন করল সেনা সদর

5

ইউনূসের হাজার কোটি টাকা কর ফাঁকির খবর গায়েব

6

রাজনীতির নামে সন্ত্রাস: বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিককে

7

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

8

চুয়াডাঙ্গায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

9

ইউনুস সরকারের অস্ত্র চুক্তি বিতর্কে খলিলুরের দায় এড়ানো মন্তব

10

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

11

ভাড়া করে লোক দিয়ে জুলাই উদযাপন করবে সরকার, উঠছে সমালোচনার ঝড়

12

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ড. ইউনূসের অনৈতিক সুবিধা

13

দাঁড়িপাল্লায় ভোট ও নগদ টাকার প্রতিশ্রুতি

14

আদালতে নারী এমপিকে মুখ চেপে চুপ করাল পুলিশ

15

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান হামলা পাল্টা হামলা

16

ইউনূসের ছত্রছায়ায় এনসিপি ও বৈষম্যবিরোধী কিশোরগ্যাংয়ের দেশ

17

ঢাকায় জাতিসংঘের ছদ্ম মানবাধিকার: সমকামিতার বিষবৃক্ষ ও ইউনুসে

18

আদালত পাড়া এখন মবের মুল্লুক

19

মিলিয়ন ডলারের প্রতিরক্ষা, হাজার ডলারের আক্রমণ আধুনিক যুদ্ধে

20