Insight Desk
প্রকাশ : Aug 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের দ্বৈত নীতি: শিক্ষার্থীদের চিকিৎসায় ব্যাঘাতের পর এখন নিজের জন্য ‘ভিড় নিষেধ’

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে ওই সময় হাসপাতাল প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের অতিরিক্ত ভিড়ের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় বলে অভিযোগ উঠে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এবার সেই জামায়াত আমির নিজেই হাসপাতালে ভর্তি হচ্ছেন ওপেন হার্ট সার্জারির জন্য। এ উপলক্ষে দলের পক্ষ থেকে নেতা-কর্মীদের অনুরোধ করা হয়েছে হাসপাতালে ভিড় না করার জন্য।

আজ শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, "ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দলীয়ভাবে সবাইকে অনুরোধ করছি, আপনারা হাসপাতালে ভিড় করবেন না।"

তবে এ অনুরোধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ট্রল ও সমালোচনা। একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, মাইলস্টোনের ছাত্রদের দেখতে শত শত লোক যাইতে পারে, তাহলে উনার বেলায় আলাদা নিয়ম কেন?

আরেকজন মন্তব্য করেন, অবশ্যই আমরা আপনাকে দেখতে যাব। যেকোনো বাধা বিঘ্ন পেরিয়ে আপনাকে দেখতে হাসপাতালে যাব‌ই। মাইলস্টোন কলেজের অগ্নিদগ্ধ শিশুদের নিরাপত্তার খাতিরে হাসপাতাল কর্তৃপক্ষ যখন বলেছিল রাজনৈতিক নেতারা যেন না আসেন, তখন আপনারা তা মানেননি। লোক দেখানোর জন্যই হাসপাতালে প্রবেশ করেছিলেন।

আরেকজন ব্যবহারকারী লিখেছেন, নিজের বেলায় ভিড় করা যাবে না? আর অন্যের বেলায় নিজে শত শত কর্মী নিয়ে রোগী দেখতে যান—এটাই জামায়াতের আসল রূপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতের মাসে ৬ হাজার নিখোঁজ, রাষ্ট্র নীরব—ড. ইউনুসের দুঃশাসন

1

জুলাই আন্দোলন: গুজব, ষড়যন্ত্র আর দেশ বিক্রির কালো গল্প ফাঁস

2

কোটায় অস্ত্রের লাইসেন্স আসিফ মাহমুদের?

3

দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর

4

‘আর ককটেল ফুটবে না’—পাটওয়ারীর মন্তব্য ঘিরে পুলিশের নতুন প্রশ

5

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

6

শিল্প ডুবছে, ইউনুস ব্যস্ত আমেরিকা তুষ্টিতে

7

চাইনিজ রাইফেল, এসএমজি ও আড়াই লাখ গুলি নিখোঁজ; আসন্ন নির্বাচন

8

নির্বাচনের ফল ঘোষিত, আস্থার সংকটে বাংলাদেশ

9

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

10

অসুস্থতা ও ‘মিথ্যা’ মামলা: ১ বছরের বেশি কারাগারে শামসুন্নাহা

11

রংপুরে পিস্তলসহ এনসিপি নেতা তুষার আটক

12

আদালতে নারী এমপিকে মুখ চেপে চুপ করাল পুলিশ

13

আসছে বন্যা, হাসছে ইউনূস-এনসিপি, আবারও কি হবে প্রতারণা?

14

ভোটে পুনর্গণনার দাবি এনসিপির

15

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে মহাদুর্নীতি: পদোন্নতির না

16

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

17

সমুদ্রের মূল্যবান খনিজ সম্পদ লুটতে কক্সবাজারে আসছে নরওয়ের গ

18

ফেনীতে গরু চুরিতে স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি থেকে অব্যাহতি

19

আওয়ামী লীগ নিষেধাজ্ঞা—অধ্যাদেশ টিকবে, নাকি বাতিল হবে?

20