Insight Desk
প্রকাশ : Jul 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রমিকের পেটে লাথি মারতে দৃশ্যপটে আবারও হাজির বিএনপি-জামাত গং!

শুধু গাজীপুর না, সারা দেশের কলকারখানা যেন আজ রীতিমতো অভিশপ্ত। লিথী গ্রুপের পাঁচটি ইউনিট বন্ধ হয়ে আড়াই হাজার শ্রমিক রাস্তায়। অথচ এই বিএনপি-জামাত জোট ক্ষমতায় আসার সময় বলেছিল, তারা ব্যবসাবান্ধব, তারা শিল্প বাঁচাবে। কিন্তু ক্ষমতা মাই আসার কয়েক মাস পেরোতেই চিত্রটা ভয়ংকর রকমের চেনা লাগছে। যেন ২০০১-০৬ সালের অপশাসনের ভূত আবারও তাড়া করছে আমাদের।

গাজীপুরের লিথী গ্রুপের মালিক বলছেন, ব্যাংক থেকে ঋণ সহায়তা নেই, গ্যাস সংযোগ বন্ধ, ক্রয়াদেশ কম। প্রশ্ন উঠছে, বিএনপির অর্থমন্ত্রী আর জামাতের শিল্প উপদেষ্টা কী করছেন? একের পর এক কারখানা বন্ধ হয়ে লাখো শ্রমিক যখন পথের ভিখারি হচ্ছেন, তখন এই জোট সরকার কেবল ঢাকঢোল পিটিয়ে ইসলামিক ব্যাংকিং আর রাষ্ট্রধর্ম টিকিয়ে রাখার রাজনীতি করছে। বিএনপি-জামাতের এই শাসন ব্যবসার জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুলের চোখে ঘুম নেই, শুধু ভারত বিদ্বেষ আর খালেদা জিয়ার মুক্তির অজুহাত ছাড়া কিছু বলার নেই। অন্যদিকে জামাতের আমির বলছেন, ‘সংকট সাময়িক’। কোন আকাশ থেকে দেখছেন এই সাময়িক সংকট? কারখানা বন্ধ, শ্রমিকের পেটে আগুন, সেটা কি সাময়িক?

শ্রমিকদের মুখে একটাই কথা, ‘বাঁচতে চাই, কাজ চাই।’ গাজীপুরের বাঘের বাজার এখন মানবেতর জীবনের প্রতিচ্ছবি। যে দল ২০০১ সালে লুটপাট আর সন্ত্রাসের জন্ম দিয়েছিল, সেই একই দল আজ ২০২৬ সালে এসে আবারও শ্রমিকের ঘাড়ে অত্যাচারের ছুরি চালাচ্ছে। এটাই জামাত-বিএনপির নীলনকশা। এদের শাসনে মালিক নিরাপদ না, শ্রমিক নিরাপদ না। এরা গ্যাস-বিদ্যুৎ দিতে পারবে না, বরং দেশকে অকার্যকর করে তুলবে। আমরা কোনো দিন ভুলব না ২০০১-এর অন্ধকার রাত, আর এই ২০২৬ আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিএনপি-জামাত বদলায়নি, বদলাবে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

1

৭০ আসনের ৪০ শতাংশে অনিয়মের অভিযোগ: টিআইবি

2

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

3

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

4

চট্টগ্রাম বন্দরে উত্তেজনা, খোকন নিখোঁজের অভিযোগ

5

আইন–শৃঙ্খলার অবনতিতে উদ্বেগ: আগুন–ভাঙচুর, গণহিংসা ও ধর্মীয় স

6

মরিচের ঝালে কাঁদছে দেশ, রাজত্ব করছে বিএনপি-জামাতের লুটেরা জো

7

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

8

ক্ষমতা দীর্ঘায়িত করতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরক

9

জঙ্গিবিরোধী শহীদ পুলিশ কর্মকর্তা রবিউল করিমকে রাষ্ট্র কর্তৃক

10

সেনা হেফাজতে বন্দি শিরীন শারমিনকে ‘বাসা থেকে গ্রেপ্তার’ দেখা

11

৩২ নম্বরে ফুল দিতে গিয়ে চারজন গ্রেপ্তার

12

মায়ের জন্মদিনে বঙ্গমাতার সেই ঐতিহাসিক চিঠির স্মৃতি তুলে ধরে

13

সেনাবাহিনীকে ঘিরে ষড়যন্ত্র, পাহাড়ে অশান্তির পেছনে জামায়াত-শি

14

মার্কিন অর্থায়নে আরাকান আর্মিকে অস্ত্র দেবে তুরস্ক, বাস্তবা

15

মন্ত্রীর দখলে বনের ১৩১ একর - সাথে সেই জঙ্গল মনির, সেই বাউন্ড

16

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

17

বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণে লাগাতার কর্মস

18

ক্ষমতার দাপটে খুনোখুনি এখন রাউজানের নিত্যদিনের সঙ্গী

19

‘প্রোটোকল দিয়ে আমাকে বনবাসে দিয়ে গেল’: শেখ হাসিনা

20