Insight Desk
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্যা রিটার্নস অব খাম্বা ক্রনিকলস !

তারেক রহমানের খাম্বায় দল ছাড়া আর কেউ ব্যবসা করতে পারবে না। তাঁর ব্যবসার লাইসেন্স থাকুক আর না থাকুক! ” : কৃষক দল নেতা

সাজ্জাদ হোসেনের হাতে বিটিআরসির লাইসেন্স আছে। কাগজে সব ঠিক। তারপরও দুই মাস ধরে তাঁর ব্যবসায় বাধা আসে, চাঁদা চাওয়া হয়, আর ৩১ আগস্ট রাত পৌনে নয়টায় সরাসরি হুমকি আসে ফোনে। পরদিনই খুঁটি থেকে কেটে পড়ে থাকে তাঁর প্রতিষ্ঠানের অপটিক্যাল কেবল। ক্ষতি প্রায় দুই লাখ টাকা।

যে লোক ফোন করেছে সে কোনো সরকারি কর্মকর্তা না, নিয়ন্ত্রক সংস্থার কেউ না। সে কৃষক দলের একজন কর্মী। অথচ তার কথায় বৈধতা ঠিক হয়ে যাচ্ছে কে ব্যবসা করবে আর কে করবে না, এমনকি ব্যবসায়ীর লাইসেন্স আছে কি নেই সেটাও তার কাছে গৌণ। রাষ্ট্রের অনুমোদনের ওপরে দলের অনুমোদন বসে গেছে, এটাই আসল সমস্যা, কোনো বিচ্ছিন্ন হুমকির ঘটনা না।

বিদ্যুতের খুঁটি রাষ্ট্রের সম্পদ, প্রশাসনের অনুমতিতে সেখানে কেবল টানা হয়। সেই খুঁটি যখন কারো ব্যক্তিগত টোল আদায়ের জায়গা হয়ে যায়, বুঝতে হবে স্থানীয় প্রশাসন হয় নীরব, নয়তো অসহায়, নয়তো জড়িত। তিনটার একটাও স্বস্তির খবর না।

২০০১-০৬ সালের বিএনপি আমলে এই একই কর্মকান্ড দেখা গিয়েছিল, খুঁটি বাণিজ্য আর লাইনম্যানদের চাঁদাবাজির গল্প তখনও পত্রিকার পাতায় ছিল। প্রায় দুই দশক পর সেই ভাষাটাই আবার ফিরে এসেছে, শব্দ পাল্টায়নি, শুধু ক্যালেন্ডারের সংখ্যাটা পাল্টেছে।

সাজ্জাদ হোসেন থানায় গেছেন, পুলিশ তদন্তের কথা বলেছে। কিন্তু যে বিএনপির নাম নিয়ে হুমকি দেওয়া হয়েছে, সেই দলের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা আসেনি। অবশ্য নীরবতাও একধরনের জবাব বটে!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার প্রত্যাবর্তনই প্রমাণ করবে তিনি স্বৈরাচার ছিলেন ন

1

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে মহাদুর্নীতি: পদোন্নতির না

2

দীর্ঘ ১৮ মাস পর ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্

3

ভোরে কাতার এয়ারওয়েজে দেশ ছাড়লেন আলোচিত ব্যক্তি ইউনুস

4

রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার: নাশকতার প্রস্ত

5

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

6

আইনের মাধ্যমে প্রতিশোধের রাজনীতি, তদন্তহীন বিচার, আওয়ামী লী

7

নতুন সরকার 'সামন্তবাদী চর্চা’ নিয়ে সমালোচনা

8

ইউনুসের গাফেলতি ঢাকতে হামে মৃত শিশুদের লাশের ওপর বিএনপি-জামা

9

সারজিস আলমরা নব্য মোস্তাক, বললেন সাংবাদিক আনিস আলমগীর

10

সত্য বলার লাইসেন্স কি এখন শুধু প্রেস সচিবের হাতে?

11

আমেরিকার গণমাধ্যমে মার্কিন ষড়যন্ত্রের খবর ফাঁস করলেন ইউনূস

12

কেনো পররাষ্ট্র, স্বরাষ্ট্র আর আইন মন্ত্রণালয় শেষ করে দিতে চা

13

ফেসবুক পোস্টে গ্রেফতার বাড়ছে, মতপ্রকাশে শঙ্কা

14

পোশাকনির্ভর অর্থনীতিতে চাপে বাংলাদেশ: ভারতের কৌশলে ধীরে ধীরে

15

ফেনীতে গরু চুরিতে স্বেচ্ছাসেবক দল নেতা, কমিটি থেকে অব্যাহতি

16

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্

17

বগুড়ায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

18

সেনা সহায়তায় ইউনূস গংয়ের বিরুদ্ধে লাশ গুমের অভিযোগ, উত্তাল ম

19

জামায়াতের নারী-বিদ্বেষ বিতর্কে ফের ‘হ্যাক’ নাটক

20