Insight Desk
প্রকাশ : Aug 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্টের পর বিএনপির দখলকাণ্ডে দিশেহারা জনগণ

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্টের পর বিএনপি এখনও পুরোপুরি ক্ষমতায় না আসলেও দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বাজার, সরকারি জমি, রাজনৈতিক কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ জনগণ। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি প্রশাসনিক অস্থিরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন নাগরিক সমাজ।

রাজশাহী: দলীয় কার্যালয় দখল

৫ আগস্ট সরকারের পতনের পর রাজশাহী মহানগর বিএনপি ভাড়া নেওয়া একটি বাড়ি দখল করে জেলা ও মহানগর কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে। মালিকের অভিযোগ, ভাড়া না দিয়ে সাইনবোর্ড লাগিয়ে ভবনটির দখল নেওয়া হয় (সূত্র: প্রথম আলো)।

সিরাজগঞ্জ: আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড

বেলকুচি উপজেলায় বিএনপি-এর বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে আওয়ামী লীগের অফিস দখল করে সেখানে বিএনপির সাইনবোর্ড লাগানোর ঘটনা ঘটে।

বরিশাল: বাজার, মাছঘাট, বালুমহল দখল

বরিশালে ৫ আগস্টের পর বিএনপির নেতা-কর্মীরা বাজার, মাছঘাট, বালুমহালসহ বিভিন্ন স্থাপনা দখল করে নিচ্ছেন। হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় এসব ঘটনা সবচেয়ে বেশি। স্থানীয়দের অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের নেতাদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালাচ্ছে, এমনকি সাধারণ মানুষের সম্পত্তিও রেহাই পাচ্ছে না। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছঘাট, খেয়াঘাট, লঞ্চঘাট ও চরের জমি দখলের ঘটনাও বেড়েছে।

হিজলায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয় দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সদস্যসচিব মনির দেওয়ানের বিরুদ্ধে। এ ছাড়া, হিজলা ও মেহেন্দীঞ্জে মাছঘাট ও বালুমহাল দখলে উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদার ও মনির দেওয়ানের নাম এসেছে। মেহেন্দীগঞ্জে লঞ্চঘাট ও খেয়াঘাট দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা মিল্টন চৌধুরী ও মিজান মাঝির বিরুদ্ধে। স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর চরে গবাদিপশু ও ফসল লুটপাটের ঘটনাও ঘটেছে। 

নাটোর: স্কুল জমিতে দলীয় কার্যালয়

লালপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ভরাট করে বাঁশের খুঁটি দিয়ে দলীয় কার্যালয় নির্মাণের চেষ্টা হয়েছে (সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস)।

পটুয়াখালী কুয়াকাটা: প্রশাসন ও সাংবাদিকদের ওপর হামলা

সরকারি ভূমি ও সৈকত এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযানে গেলে প্রশাসন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে ।

সিলেট: সরকারি জমি উদ্ধারে অভিযান

প্রায় ৭০ একর সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট প্রশাসন, যেখানে বিএনপি সমর্থিত স্থানীয় প্রভাবশালীদের দখলের অভিযোগ ছিল ।

নাঙ্গলকোট ও বড়াইগ্রাম: রাজনৈতিক প্রতিপক্ষের জমি ও কার্যালয় দখল

কুমিল্লার নাঙ্গলকোটে ব্যক্তিগত জমি দখলের চেষ্টা এবং নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ কার্যালয় দখলের অভিযোগ উঠেছে ।

লক্ষ্মীপুর চরাঞ্চল: খাস জমি দখল

মেঘনা নদীর চরাঞ্চলের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে বিএনপি নেতা-কর্মীদের দখলে থাকার অভিযোগ রয়েছে। ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়ার কথা থাকলেও তা নিয়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সরকার পরিবর্তনের পরপরই এমন দখলকাণ্ড মূলত আইনশৃঙ্খলার দুর্বলতা ও ক্ষমতার শূন্যতার সুযোগে ঘটে। বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্রীয় শাসনে স্থিতিশীলতা আনতে চায়, তবে এই অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে এবং দলীয়ভাবে কঠোর শৃঙ্খলাবিধি কার্যকর করতে হবে। নইলে জনগণের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিবৃতি

1

দেড় ঘণ্টায় ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু, তাঁদের একজন আওয়ামী

2

ইউনূসের থাবায় ধ্বংসের পথে বাংলাদেশ

3

দেশজুড়ে সিরিজ বোমা হামলা: জামায়াত-শিবিরের প্রত্যক্ষ রাজনীতিত

4

ক্ষমতা ধরে রাখতে মরিয়া ইউনূস, মব দিয়ে নির্বাচন পেছানোর ষড়যন

5

কারচুপি ও দায়মুক্তির রাজনীতি—কঠোর হুঁশিয়ারি শেখ হাসিনার

6

বিএনপি সরকার গঠনের পর নির্বাচনী সমঝোতা ভঙ্গের অভিযোগ

7

জামায়াত-ইউনূসের যোগসাজশে ছড়ানো হচ্ছে গুজব, লাশ গুমের মাস্টার

8

যৌথ নোবেলে ইউনূসের একক রাজত্ব: অংশীদার তাসলিমাকে প্রতারণার জ

9

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

10

এনসিপি নেতাদের কক্সবাজার সফর: নেপথ্যে বোয়িং চুক্তিতে ২৫% কমি

11

গোপনে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন ওয়েস্টিনে মৃত পাওয়া সেই মা

12

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

13

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

14

যেভাবে দুর্নীতির মামলায় তারেক-গিয়াসকে খালাস দিল ইউনূস সরকার

15

ভালুকায় গণপিটুনিতে নিহত হিন্দু যুবক ছিলেন থানার ওসির কক্ষেই

16

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

17

সংস্কৃতি মন্ত্রণালয়-এ ফারুকীর ১১০ কোটির প্রকল্পে অনিয়ম

18

রাষ্ট্রের ট্যাক্স অফিস এখন নিলামে : এনবিআরের চেয়ারম্যান পদে

19

আমেরিকার পরিকল্পনায় ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, বাস্তবায়নে ইস

20